এলোমেলো ভাবনার একাংশ
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানালার পাশেই বসে ছিলাম। বাতাসের বালাই নেই। টেবিল ফ্যানের ভ্যাপ্সা বাতাসে অস্বস্তির পরিমাণ বেড়ে যাচ্ছে। এর মধ্যে আবার আপনের এয়ার ফ্রেশনারের গল্প শুনলাম। যাকে নিয়ে গল্প টা বলল সে যদি শোনে তো আপনকে পানি ছাড়া গিলে খাবে। তাই হো হো মার্কা হাসি ছাড়া আর কিছু দিতে পারলাম না। হো হো মার্কা হাসির সাথে কিছুটা তৃপ্তির ঢেকুর বেরিয়ে এল। কারন সন্ধ্যা থেকে যথেষ্ট মাত্রায় অখাদ্য খাওয়া হয়েছে। নতুন একটা বই এনেছি আজ। ওটা পড়ার জন্য মনটা খুশ খুশ করছে। বার বার শুধু পাতা উল্টিয়ে উল্টিয়ে ঘ্রান শুকছি।
পাড়ার কুকুরের ডাক শুনে চমকে উঠলাম। রাতে কুকুরের ডাক শুনলে কি যেন একটা দোয়া পড়তে হয়। দোয়াটা ছোট বেলায় বড় দাদীর কাছ থেকে শিখেছিলাম। ভুলে গেছি এখন। মাথার ভিতরে কোটি কোটি নিওরনের সব গুলো দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। গত মাসে যখন হিরক দাদার সাথে দেখা হয়েছিল তখন বলেছিলাম, দাদা আমার ব্রেনের নিওরন তো সব ভোতা হয়ে যাচ্ছে, কি করব বল তো? হিরক দাদা খুব কম কথা বলে। ঘন্টা খানিক পরে মাথা চুলকাতে চুলকাতে বলল, থিনার খা ঠিক হয়ে যাবে। এই বলেই হিরক দা উঠে দাড়ালেন। কোন কথা না বাড়িয়েই সোজা হাটা শুরু করলেন কাজীপাড়ার দিকে। আমি দাড়িয়ে থাকলাম। জানিনা এই ভবঘুরে মানুষটা এমন কেন!!!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন