সেরা সুন্দরী নির্বাচনে ভুল !
০৩ রা জুন, ২০১৩ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


>>
মিস ইউনিভার্স কানাডা হিসেবে নামা ঘোষিত হলো ড্যানিস গ্যারিডোর। মঞ্চে এসে বিজয়ীর মুকুটও পড়লেন তিনি। কিন্তু পরে জানা গেল মঞ্চ থেকে ভুল নাম ঘোষণা হয়েছে। তাই হারাতে হলো মুকুট।
সেরা সুন্দরীর শিরোপা জেতার ৪৮ ঘন্টা পর জানা যায় ড্যানিস গ্যারিডো সেরা সুন্দরী নন। ভুল করে সেরা সুন্দরীর হিসেবে তার নাম ঘোষনা করা হয়েছে। প্রকৃতই সেরা সুন্দরী হয়েছেন রিজা স্যান্টোস। আর ডেনিস গ্যারিডো হয়েছেন চতুর্থ।রিজা’র নাম ২য় হিসেবে ঘোষনা করা হয়েছিলো মঞ্চ থেকে। আর এ ভুলটা নাকি কম্পিউটারের ‘টাইপ মিসটেক’র কারনে হয়েছে! ভুল ধরা পড়ার সাথে সাথে আয়োজকরা ফোন করে রিজা এবং ডেনিসকে এ ঘটনা খুলে বলে ক্ষমা প্রার্থনা করেন। তাই শেষ পর্যন্ত সেরা মুকুটটা উঠে আসে রিজা স্যান্টোস’র মাথায়। আর মুকুটটি খুলে দিতে হয় ডেনিসকে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিচারকদের হাতে লেখা নম্বর কম্পিউটারে তুলতে গিয়ে ভুল করেন টাইপিস্ট। আর তাতেই হয় গোলমাল। পর দিন ফলাফল মেলাতে গিয়ে এই ভুল নজরে পড়ে।” তার জন্য নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছেন অনুষ্ঠানটির প্রধান আয়োজক ডেনিস ডাভিলা। পর দিন তিনি নিজেই ব্যক্তিগত ভাবে ফোন করেন দুই প্রতিযোগীকে। এক জনকে স্বপ্ন পূরণের এবং অন্য জনকে স্বপ্ন ভাঙার খবর দেন। কিন্তু ততোক্ষনে বেচারি গ্যারিডো ডেনিস কত অভ্যর্থনাই না পেয়েছেন!
গ্যারিডো ডেনিস বললেন, “সেরা সুন্দরী হওয়ার জন্য প্রচুর শুভেচ্ছা পেয়েছি। শিরোপা জেতার পার্টিতেও গিয়েছি। অথচ এগুলো কিছুই আমার জন্য ছিল না।“
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন