somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মা...............................এবং আমরা : পর্ব এক

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি মা সবার কাছেই স্পেশাল, কিন্তু আমাদের জীবনে আমার মায়ের ভূমিকা কোনভাবেই বুঝানো যাবে না. এটাও বুঝতে পারব না কেউ কেউ কেন একজীবন তার ছেলেমেয়ের পিছনেই কাটিয়ে দেয়, পারে কিভাবে? কিসের প্রত্যাশায়? আজ যখন, ফিরে তাকায় পিছনে, কখনো কি আফসোস হয়? এই যুগে যেখানে সব কিছুই টাকার অংকে বিচার হয়. কিন্তু মা তোমাকে কিভাবে টাকার অংকে বিচার করবো? তুমি কি মাইন্ড করবেনা এ যুগের ছেলেমেয়েদের অবিমৃষ্যকারিতায়!

আমরা ছিলাম ৬ ভাই ২ বোন (আমার বাবা বোধ হয় জন্ম নিয়ন্ত্রনে বিশ্বাস করতেন না ডাক্তার হওয়া সত্বেও)। এক ভাই তরুণ বয়সে চলে যাওয়ায় আমরা এখন ৫ ভাই ২ বোন। মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেক ভাই বোনের বয়সের ব্যবধান মাত্র ২/৩ বছরের যার মানে আমার সবচেয়ে বড় ভাই এবং সবচেয়ে ছোট বোনের বয়সের ব্যবধান ২০ বছরের মত।

আজকে যখন আমার ভাবি বা অন্যানোদের ১/২ বাচ্চা নিয়ে সংগ্রাম করতে দেখি তখন কিছুতেই বিশ্বাস করতে পারি না মা কিভাবে এই দুই হাতে এতগুলো পিঠাপিঠি ছেলেমেয়েকে বড় করেছেন, সংসার সামলেছেন। তিন বেলা খাইয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, গোসল করিয়েছেন, কাপড় চোপড় ধুয়েছেন। যখনি চিন্তা করি তখনি আমার মাথা শ্রদ্ধায় নুয়ে আসে। শুধু তাই না, আমার ছোট ভাই যার ঘর পালানো রোগ ছিল, তার জন্য প্রায় দেখতাম মা জানালা দিয়ে তাকিয়ে থাকতেন, যখনি সময় পেতেন। কি দেখতেন জানিনা, তবে দেখতাম ডাকলেও উনি আসতেন না, বারান্দায় ঠাই দাঁড়িয়ে থাকতেন, আমাদেরকে ঘুমাতে বলে। যার সংসার শুরু হয়েছিল ১৫ বছর বয়সে, যে দুনিয়ার তখনো কিছুই দেখেনি, যার স্বামীর মাসিক উপার্জন ছিল ১৫০০-৩০০০ টাকা (১৯৭৫-৯০) তিনি কিভাবে এই দুই হাতে এত কিছু করেছিলেন আমার কিছুতেই মাথায় আসে না।

বাবা নৌবাহিনী তে নন কমিশন অফিসার ছিলেন। স্বাস্থ্যগত কারণে তাকে আগেই অবসর নিতে হয় ১৯৮৮ সালে। তখন আমি পড়ি পঞ্চম শ্রেণীতে। আমরা কলোনি তে থাকতাম, আমাদের যাবার কোনো জায়গা ছিল না। মামারা পরামর্শ দিয়েছিলেন গ্রামে চলে যেতে আমরা afford করতে পারব না বলে। এটাও বলেছিলেন আমাকে যেন পড়াশুনা থেকে না ছাড়ায় (কিঞ্চিত বোধ হয় ভালো ছিলাম), হয়তো মনে করেছিলেন বাকি দের দরকার নেই। কিন্তু আমার মা যিনি সারা জীবন শহরে থেকেছেন, যিনি এত কষ্ট করে এতদূর এসেছেন, তিনি রাজি হননি। বাবা কে বললেন আমি যাব না, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে, ওদের পড়াশুনা হবেনা । শুধু মায়ের পিঁড়াপিঁড়িতেই বাবা শহরে থেকে যেতে রাজি হলেন (এর কিছুদিন আগেই বাবা একটা ফার্মেসি দিয়েছিলেন, ঠিক হয়েছিল উনি একাই থাকবেন শহরে বাকিরা গ্রামে চলে যাবে)। এর ফলাফল হলো ভয়াবহ । শুরু হলো মানবতর জীবন যাপন। দুই রুম এর একটা বাসা ভাড়া নেয়া হলো. আমরা দুই খাটে বাবা মা সহ ৭/৮ জন ঘুমাতাম। তখন আমরা সবাই বড় হচ্ছি, আমাদের জামা গুলো ছোট হয়ে আসছে এই অবস্থায় ৫ জন এক খাটে ঘুমানো কি যে কঠিন ছিল তা বুঝানো যাবে না। মাঝে মাঝে মা নিচে ঘুমাতেন (নিচেও তেমন একটা জায়গা ছিল না), অথবা আমাদের পায়ের নিচে ঘুমাতেন. কতবার যে ঘুমের ঘোরে মাকে লাথি দিয়েছি মনেও করতে পারি না।

চলবে
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×