somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ফার্মের মুর্গিদের পা ধুয়া পানি খাওয়া উচিৎ জাতীয়তাবাদী ছাত্রদলের

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার উপর অযাচিত ভ্যাটারোপের বিরূদ্ধে যে আন্দোলন করলো এবং যেভাবে তারা তাদের দাবী আদায় করতে সরকারকে বাধ্য করলো তা সত্যিই প্রশংসার দাবীদার।বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সরকার বিরুধী আন্দোলনে বিগত বছরগুলোতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনসমূহ যেভাবে ব্যর্থ হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাত্র চারদিনের আন্দোলন এবং দাবী আদায় নিঃসন্দেহে এক অনন্য এবং অনুকরণীয় দৃষ্টান্ত।
তাদের এই আন্দোলনকে ছাত্রলীগের আক্রমন,হুমকী-ধামকী,এনবিআর এবং সরকারী আমলাদের মিথ্যা প্রলোভন,আশ্বাস,মাল বাবুর কথার ফুলঝুরি-সকাল বিকাল নিত্যনতূন তত্ত্ব-নানাভাবে ব্যহত করার চেষ্টা করা হয়েছিলো।তারপরও ফার্মের মুরগী বলে খ্যাত বাঘের বাচ্চারা দাবী আদায়ে ছিল গ্রানাইট কঠিন অনড় এবং সরকারকে বাধ্য করেছে নতি স্বীকার করতে।যদিও ভ্যাট কেবল মাত্র প্রত্যাহার হয়েছে এবছরের জন্য এবং ইংলিশ মিডিয়ামে পড়ুয়া কোমলমতি শিশুরা এখনো রয়েছে ভ্যাটের আওতায়!!!
তবে সেটা ভিন্ন আলোচনা।আমার এই পোষ্টের বিষয় হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনে বিস্ময়করভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নিরবতা এবং নির্লিপ্ততা!!!
আন্দোলনের বিগত চারদিনে কি ঢাকা কি চট্টগ্রাম কোথাও ছাত্রদলের কাউকে(cow) কোনো ভূমিকা রাখতে দেখলামনা।
একদিন স্রেফ আসাদুজ্জামান রিপন ভাইকে দেখলাম প্রেস ব্রিফিং করে তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে আরেকদিন দেখলাম অবঃ ব্রিগঃ হান্নান শাহকে ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষে কথা বলতে।
ব্যাস এই!!!
এই কি রাজপথের একটি দলের ভূমিকা?এই কি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির নমূনা?
নিজের ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি এই একটি ইস্যু নিয়ে ছাত্রদল পারত রাজনীতির মাঠ গরম করতে।
তারা ক্লাশ বর্জন করতে পারতো
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের অবরোধ ডাকতে পারতো
হরতাল ডাকতে পারতো
সংবাদ সম্মেলন করতে পারতো
প্রতিকী অনশন করতে পারতো
মানব বন্ধন করতে পারতো
নিদেন পক্ষে অন্তত একটা মিছিল করতে পারতো
কিন্তু কোথাও কেউ নেই!!!

মনে পড়ে ছাত্রদের দাবী আদায়ের জন্য শিক্ষামন্ত্রী কি বি চৌধূরী,কি জমিরউদ্দিন সরকার,কি এহসানুল হক মিলন কি শেখ হাসিনার সাদেক সাহেব,অতীতে এই জাতীয়তাবাদী ছাত্রদল কাউকেই ছাড় দেয়নি।আর আজকের ছাত্রদল আন্দোলন দূরে থাক একটা মিছিল করারও যোগ্যতা রাখেনা!!!পারে শুধু কমিটিতে পোষ্ট না পেলে নিজেদের পার্টি অফিস ভাংচুর করতে।
ছিঃ
লজ্জায় মাথা নুইয়ে যায় কোনোকালে ছাত্রদল করেছি ভেবে।
এখন যদি বিরুধীরা বলে বিএনপি নেত্রী শুধুমাত্র বাড়ী আর পুত্রের মামলার বিরুদ্ধেই হরতাল ডাকেন,
আর বাধা দেবনা,কোনো কথাই বলবোনা,এই মুখে কুলুপ আটলাম,স্পিকটি নট।
ছাত্রদলের অথর্বদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পা ধুয়া পানি খাওয়া উচিৎ।আর বিএনপির উচিৎ শেখা কিভাবে আন্দোলন করে দাবী আদায় করতে হয়।
ছাত্রদলের হাইব্রিড গর্ধবদের বলছি,প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আর ফার্মের মুরগি বলোনা।বরং তারা যেনো তোমাদের দুয়ো দিতে না পারে তাই তাদের ছায়া এড়িয়ে লুকিয়ে গা বাঁচিয়ে শাড়ী চুড়ী পরে চলাফেরা করো।কারন সুইসাইড-তো তোমরা করতে পারবেনা।সে আত্মমর্যাদা বোধ এবং সাহস তোমাদের নেই।
প্রিয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাইবোনেরা,অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জানাই প্রাণঢালা অভিনন্দন।তোমরা আমাদের অহংকার।আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি।এগিয়ে যাও বাঘের বাচ্চারা।স্বপ্ন দেখ,স্বপ্ন দেখাও,বিজয় ছিনিয়ে নিয়ে আস।
আর প্লিজ প্লিজ ছাত্রদলের মতন অথর্ব আর দূষিত হয়োনা।শিক্ষাজীবন ধ্বংস করোনা।
হৃদয়ের সমস্ত শুভকামনা তোমাদের জন্য।

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×