ফিরে এসো প্রামানিক
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার শহীদুল ইসলাম প্রামানিক অসুস্থকি শুনালে হেনাভাই
কেমন আছে লোকটা?
তোমার ঐ পোষ্ট পড়ে
ভেঙ্গে গেলো বুকটা।
প্রাণখোলা দিলখোলা
সদা হাসি মুখ;
তার কিনা হলো শেষে
হার্টের অসুখ !!!
ছন্দ ছড়াতে যিনি
সামু রাখে মাতিয়ে;
হাসপাতালের বেডে
সে-ই কিনা নেতিয়ে !!
হার্টফেল কিবা স্ট্রোক
হৃদয় নিয়ে কত জ্বালা;
হার্টলেস-ই হওয়া ভালো
এসবে নেই ঝামেলা।
ইয়া খোদা রাহমান
তুমি শাফি,তুমি মাফি;
আরোগ্য দাও তারে
এক ইশারাই কাফি।
ফিরে এসো প্রামানিক
সকলেরি এই দোয়া;
তুমি ছাড়া সামু ব্লগে
নেই যে প্রাণের ছোঁয়া।
মজা ছলে ফান করে
কত কি যে লিখেছি;
ছড়া লিখা কারে কয়
তোমা হতে শিখেছি।
কোনদিনও রাগ করে
বলনি কোন কটু কথা;
হামেশাই উৎসাহে
দিয়ে গেছ স্নেহ হেথা।
সেইসব ভেবে আজ
চোখ জলে নোনতা;
ক্ষমা করে দাও দাদা
হবেনাকো ভুলটা।
হে খোদা মোর প্রমিদারে
দাও ত্বরা শেফা;
রমজানে তোমা সনে
এই মোর রফা।
সামুর সকলে করো
খাস দিলে প্রার্থনা;
নয় কোন ভেদাভেদ
ডান-বাম স্বার্থ না।


টপ সিক্রেটঃহাসপাতালেতে গিয়ে
যেভাবে মোরে কাঁদালে;
আমি বদ হনুমান
সদা চলি ডালে ডালে।
ফিরে এসো এইবার
তারপরে দেখামু;
প্রতিশোধ কারে কয়
পোষ্টেই বুঝামু।
ছবিঃ প্রথমটি চিরচেনা
তার সেই প্রপি;
ব্লগ থেকে ধুমধাম
দিনু হেথা কপি।
ফেবু ঘেটে আতিপাতি
যেই পেনু বাকি কটি;
ছবি দেখে তাজ্জব
রূপ তার কত কোটি !!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২

আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫
ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী...
...বাকিটুকু পড়ুনএ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।
সূরাঃ ২...
...বাকিটুকু পড়ুন