প্রিয় ব্লগার ''সাহসী সন্তান''
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাজিকের পোষ্ট দিয়ে
সকলেরে চমকান;
ভৌতিক পোষ্ট পড়ে
পাঠকেরা ছমকান।
শায়মাপু রেগুলার
হুদা তারে ধমকান;
ভাবলে মালটা কেগো?
প্রিয়
''সাহসী সন্তান''।
সকলেই মোরা তারে
ভালোবেসে বলি সাস;
সামু ব্লগে আলবাৎ
মালখানা ভারি খাস।
ফিচারেতে হাত পাকা
বেশ লিখে রম্য;
পাকনা কমেন্ট করা
রোজকার কম্মো।
আপুদেরি সনে তার
সব ভালোবাসা প্রীতি;
টেটনাটা চামে বেশ
করে হেথা রাজনীতি।
সামু ক্যাবিনেট গড়ে
কি নিখুঁত প্যানেলে;
খবর সে পৌছে দেয়
''মাইরালা'' চ্যানেলে।

কি নাই লিখা তার
বিজ্ঞান কিবা ধর্ম;
ক্রিকেট কি টাইটানিক
পরমানু বোমা/বর্ম।
বাদ নেই হামিংবার্ডও
ডাইনো কি জোনাকি;
পাঠে বুঝি কার লিখা
পড়ে কই,ও নাকি?
হোমস্ কিবা ফটোগ্রাফি
আরো আছে ভৌতিক;
মানবিক পোষ্ট লিখে
দায় শোধে নৈতিক।
কি ব্যাপক গবেষনা
লিখা তার ক্ষুরধার;
তার লিখা পোষ্ট কভু
পঠিত যে লাখো বার !!!
পিচ্চি সে,তাতে কি?
ব্লগিংএ সে পোক্ত;
এ অধম বরাবরি
তারি মহা ভক্ত।
অত বাপু বুঝিনেকো
নই বড় বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।

উৎসর্গঃ মুগ্ধ লিখায় তার
পড়ে কই সাব্বাস;
সামুর রত্ন তুমি
সকলেরি প্রিয় সাস।
ছবিঃ নেট ফেবু টুইটার
আতিপাতি ঘেটে সবি;
অতি পাকা ছোড়াটার
মেলেনিকো কোন ছবি।
সাস/মোর একান্তেঃ কথা দিয়ে রাখি কথা
দেখলে হে সাস;
কেমন হলো ছড়াটি
করেছি কি পাশ??
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন