একূশি চেতনা !!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাম ভাবেন আজবতো
ভাষার উপড় জোর-জবর !!
মানিনে তা মানবোনে
তারচে' বরং খোড় কবর।

বরকতেরো মেজাজ গরম
বলতে মানা মায়ের বুলি !!
শ্লোগানে তার গগন কাঁপে
মাররে তোরা শেল আর গুলি।

রফিক কহেন কেমন কথা ?
কেমন তাদের আক্কেল !!
জুলুমেরও নেই কি সীমা !!
ঐ সবে চল মেডিকেল।

শফির মাথায় খুন চেপেছে
জ্বলছে বুকে দ্রোহের আগুন;
মিছিলে তার প্রলয় নাচন
তারিখটা ঠিক ৮ই ফাগুন।

জব্বারও আজ ফোঁসছে রাগে
কিসের তোদের রংবাজি?
কাঁড়বি মোদের মায়ের ভাষা !!
জীবন দিতে ঠিক রাজী !!

ধুম ধুম ঠা ঠা বুকের কি পাটা
রাজপথ খুনে রাঙালো;
গর্জে উঠে বীর বাঙালী
মরন যে ঘুম ভাঙালো।

বাংলা মায়ের দামাল ছেলে
মরন সনে সখ্যরে;
লিখা হলো ইতিহাস
মায়ের ভাষার অক্ষরে।
শেষ কথাঃতারিখটা মনে রেখে
সবে মিলে ঘটা করে;
শহীদ মিনারে যাই
ফুলে ফুলে যায় ভরে।
ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ।
ইংলিশ ছাড়া যেনো
কথা মুখে রুচেনা;
হৃদয়ের দৈন্যতা
জাতির আজো ঘুচেনা !!!
কখনও কি ভেবেছি
শহীদেরা বড় দুখি;
বলিদান বৃথা যেনো
জাতি আজ ভীন মুখি।
হয়েছে কি তোমাদের !!!
এত কেনো উদাসীন !!!
শোধবেনা কভু বুঝি ???
শহীদের সেই ঋণ ???
মিনারেতে ফুল দেয়া
মোটে নয় ঋণ শোধ;
চেতনায় জেগে উঠো
মননে বাঙালী বোধ।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন