'শুভ জন্মদিন'' সোহানী'পু
০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতই থাকো না দূরে
কানাডার বরফে;
হৃদয়ের কত কাছে
প্রকাশি তা হরফে................
মেঘে মেঘে আজি বাপু
বেলা কম হলোনা;
তুমি আপু আজো ইয়ং
সিক্রেট বলোনা!!
শত ব্লগারেরো মাঝে
যে ক'জনা চমকায়;
আছো তাগো রাণী হয়ে
স্ব-ইমেজি দমকায়।
কি কমেন্ট,কি লেখনী
কিবা তার মমতায়;
বেঁধে নেবে বন্ধনে
জাদুকরি ক্ষমতায়!!
যা-ই লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।
আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।
সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।
ভুলি নাই এইদিন
আপু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু,শুভ জন্মদিন।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন