''শুভ জন্মদিন'' প্রিয় মনিরা'পু
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদাসিধে,মুখচোরা
ক'বে কথা মেপে;
ফেবুতেও বাড্ডেটা
রেখেছে সে চেপে!
ভাব যেনো তোদের কি
উপভোগি একা তা;
কেক-পার্টি খাওয়ানোর
অত কি হে ঠ্যাকাটা?
তুমি চলো ডালে আপু
মোরা চলি পাতাতে;
খাতাতে টুকেছি আগে
'জিজু'সনে আঁতাতে।
লাগবেনা পার্টিসার্টি
কেমন মিনসে ছাই;
হরষে-পুলকে থেকো
ভালো থেকো,এই-ই চাই।
হেভিওয়েট ব্লগার সে
সম্রাজ্ঞি কবিতার;
কি ছেড়ে কি ক'বো কও
মানে সেরা সবি তার।
নয়া কিবা কবো কও
সবি সবে জানা;
ঠাঁট-বাঁট ঠমকে সে
ঠিকি 'সুলতানা'।
পূণ্যি করেছি কভু
জনমের ভাগ্যিরে;
মমতা-বাঁধনে পেনু
সে-ই সম্রাজ্ঞীরে।
মায়াভরা বুকে তার
কি আজিব শক্তিরে!
বেঁধে নেন বন্ধনে
নেই অতে মুক্তিরে!!
কথা ফুরোবার নয়
মিটবেনা কয়ে আঁশ;
আপুটারে ভালোবেসে
হয়েছে সর্বনাশ।
শুভদিনে,শুভক্ষনে
প্রাণ ভরে দোয়ারে;
প্রিয়জনে সদা থেকো
ভালোবাসা জোয়ারে।
শুদ্ধ ঋদ্ধালোয়ে
লিখে যাও অবিরাম;
স্ব-ছটায় হোক হোক
সুরভিত কবি-নাম।
কি করে জানাবো উয়িশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু শুভ জন্মদিন।


সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন