ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট “ ব্লক ” থেকে মুক্তির সহজ উপায়
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে খুবই কমোন তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই জানি ফেসবুক হলো বর্তমান সময়ের সব থেকে বড় সোস্যাল নেটওয়ার্ক। আর এ সোসাল নেটওয়ার্কে খুব স্বাভাবিকভাবেই আমরা প্রতিনিয়ত পরিচিত হই নতুন সব বন্ধুদের সাথে। আর নতুন সব বন্ধুদের সাথে পরিচিত হবার আশায় আমরা অনেকেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেই ইচ্ছে মতোন। তবে বেশি রিকোয়েস্ট পাঠালে একটি জটিলতা রয়েছে।পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলে তা পেন্ডিং হয়ে থাকে। এভাবে অধিক পরিমাণ রিকোয়েস্ট পেন্ডিং থাকলে যে ব্যক্তি রিকোয়েস্ট পাঠান তার ফেইসবুক আইডিকে সার্ভার থেকে ব্লক করে দেওয়া হয়। ফলে আইডিটি বিভিন্ন মেয়াদে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লকের সম্মুখীন হন। আর তাই এ সমস্যা থেকে কিভাবে মুক্তি বা বেচে থাকার জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট গুলোকে সরিয়ে ফেলা। আর তাই এখন আমি আলোচনা করবো। আর তা করার জন্য প্রথমেই আপনার প্রোফাইলে যান এবং Friends এ ক্লীক করুন

তারপর আপনি দেখতে পাবেন আপনি আজ পর্যন্ত কাদের কাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন আর কারা সেগুলো এখনো accept করে নি। যাই হোক এবারে পাঠানো রিকোয়েস্ট বাতিল করতে ব্যক্তির নামের পাশে Friend Request Send এর উপরে আপনার মাউসের কার্সার রাখুন। তারপর দেখবেন একটি মেনু নেমে আসবে। সব শেষে Cancel Request নামে একটি অপশন পাবেন। ওখানে ক্লীক করে confirm করুন যে আপনি সত্যি সেই রিকুয়েস্টটা Cancel করতে চাচ্ছেন। ব্যাস তারপর একেক একেক করে আপনার বেশী পাঠানো রিকুয়েস্ট গুলো Cancel করে দিতে থাকুন এবং ব্লক ঝামেলা থেকেও মুক্ত থাকুন

আশা করি আপনাদের উপকারে আসবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
আরও মজার মজার এবং উপকারী টিউন পেতে চোখ রাখুন
আমদের ব্লগ এ
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘
নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।
বিমান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুনপ্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন