ছাদের প্রতিটা কার্ণিশ দেখলে চোখে নেশা লাগে ।
মনে হয় ঝাপ দেই
এই সভ্যতা নামক জঞ্জাল থেকে ।
সমাজতন্ত্র রাষ্ট্র যন্ত্র ষড়যন্ত্র মন্ত্র তন্ত্র আরো কত্ত কি
আমরা আশ্রিত
কৃমি !
শোষক লাগিয়ে পৃথিবীকে শুষে খাই ।
পৃথিবী ভয়নাক নিঃসম্গ
ঐ নিষ্ক্রিয় ঈশ্বরের চেয়েও বেশী একা ।
শহরটাকে আমরা পিষে ফেলি
ঘামে ঘুমে ঘুরে ।
প্রতিটা কোণে ছোপ ছোপ দাগ রক্তের ।
ধোয়া ওঠা সকাল গুলো যন্ত্র মানব দের ।
অবশ্য প্রকৃতি প্রেমীরও দরকার নেই
আমি ওদের কথা বলছিও না ।
এই ধূলোর শহরে বৃষ্টি হয়
গোপনে কদম ফুল ফোটে
কোন তরুণ আনমনে ভিজে যায়
আদিম কোন মানবীকে ভেবে ।
ইচ্ছে করে চিৎকার করে উঠি জোরে
জোরে জোরে আরো জোরে ।
পারতে গিয়েও পারি না
বুকের ভেতর বুলেট
বুকের মাঝে বুলেট আর তার ক্ষত নিয়ে ঘুরি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



