somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাইলকা অফ ডে :D_ আজ সারা রাত চলবে ম্যারাথন মুভি দেখা

১১ ই মে, ২০১০ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আইজকা রাতে যে সব সিনেমাগুলা দেখবো.. B-)

দি গার্ল নেক্সট ডোর (২০০৪) রোমান্টিক কমেডি



এক হালকা পাতলা ভোদাই টিনএজ ছেলের সাথে প্রেমে পড়ে পাশের বাড়িতে আসা নতুন একটা (জটিল :#) ) মেয়ে। পরে ছেলেটা দেখে মেয়েটা একজন পর্ণস্টার, তাও আবার ছেলের সব বন্ধু সেইসব সিনেমা :!> (!) দেখছে। ব্যস, সম্পর্ক পড়ে প্যাচে।

ইনভেনশন অফ লাইং (২০০৯) রম্য টাইপের



এইটা এমন এক দেশের কথা, যেখানে কেউই মিথ্যা বলে না, কোন মিথ্যা চিন্তা করে না। গল্পের নায়ক হঠাত একদিন মিথ্যা কথা বলা আবিষ্কার করে ফেলে। সে যাই বলে , মানুষ তাই বিশ্বাস করে। এক মেয়েরে সে গিয়া বলে, আমারে আদর না করলে দুনিয়া এখনি ধ্বংস হয়ে যাবে। মেয়েও রেডি তারে আদর দেয়ার জন্য :#> ।

দি ইমাজিনারিয়াম অফ ড. পারনাসাস (২০০৯) ফ্যান্টাসি টাইপের



ড. পারনাসাস এক আজব লোক, তার আছে এক যাদুর আয়না- ধরা খায় এক চোরের কাছে। তবে এই মুভিটা দেখার কারণ হিথ লিজার। মনে হয় তার মৃত্যুর কারণে সে তার অভিনয়টা শেষ করতে পারে নাই। ফলে একই চরিত্রের ভুমিকায় আরো অভিনয় করেন জনি ডেপ, কলিন ফেরেল, জুড ল। এইটা কেমনে সম্ভব , সেইটা দেখার ব্যাপক আগ্রহ। :-B

কুংফু হাসল্ (২০০৪) মারামারি, কমেডি টাইপের



স্টিফেন চাওকে ভালা পাই। তার মুভিগুলোর মধ্যে মাঝে মাঝে এমন সব হিউমার থাকে, মুভি পজ দিয়া থামায়া এরপরে হাসি। ছবির নামেই বুঝছি এইটা যেমন একশন, তেমনি কমেডি।

ড্রাইভিং মিস ডেইজি (১৯৮৯) ড্রামা টাইপের, সিরিয়াস



চাইরটা অস্কার পাইছে, মরগান ফ্রিম্যান অভিনয় করছে- মুভি রিভিই দেখার ক্ষেতা পুরি ;) । এই মুভিটাই সবার আগে দেখমু ঠিক করছি।



কিরিকু এট লা সরসরি (১৯৯৮) এনিমেশন (টুডি)



ফ্রেঞ্চ মুভি, কিন্তু কাহিনী আফ্রিকার। এক পিছকি , তার নাম কিরিকু। সে জন্মের পর থেকেই কথা বলতে পারে, দৌড়াতে পারে। সে যায় এক ডাইনীকে বধ করতে।

যেহেতু একটাও আমি এখনো দেখি নাই, সব তথ্য আইএমডিবি থেকে মারছি, কাজেই ভুল থাকলে আমার কিছু করার নাই। এইটা মুভি রিভিউ পোস্ট না, আপনাদের সাথে একটু শেয়ার করা আরকি:D

কারেন্ট বাবাজি থাকলে আশা করি লিস্টি খতম কইরা সকালে ঘুমাইতে পারুম।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১০ রাত ৯:৪৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×