
বৈরি বাতাস,নিরুদ্দেশী জোছনার হলক
শ্রাবণের গহীন আকাশে বিজলীর ঝলক
দৃষ্টির আঁধারে চেয়ে থাকা-অপলক।
আত্মার শূন্যতা হাহাকার ছুঁড়ে দেয়,
ভাসিয়ে দেয়,যন্ত্রণার সমস্ত শরীর-গায়,তবুও-
রাতের আঁচলে জেগে থাকি,রাতও ফুরায়-
দিনের আলোয় লক্ষ্য বিহীন গন্তব্যে পা বাড়াই,
বিরান পিঞ্জরে-রুক্ষ মরুচর,দৌড়ায়-ঘাম ঝরায়,
বিপন্ন ইচ্ছেরা উড়ে-ফানুশের হাওয়ায়।
নাতিদীর্ঘ না পাওয়া বেদনাও-সুদীর্ঘের শ্বাসছড়ায়,.
হতাশার অসহ্য আয়োজন-ভিড় ঠেলে,সামনে দাঁড়ায়,
একটি কাঙ্ক্ষিত শব্দ চুপি চুপি ডেকে যায়
লেপটে থাকে মুহূর্তের ভাবনায়-অবিরাম লোভ দেখায়…
যে লোভের ইন্দ্রজালে নিজেকে জড়াই
নাম তার ভালোবাসা।
নন্দন দুঃখরাও-জোছনার লোভ দেখায়
চন্দ্রগ্রহণে গিলে খায়-ভাবনার সে আঁধার ভয়
মায়াবী মোহ জোনাকির আলোয় হাত বাড়ায়
সাধ্যের মিহি সুতায়-তাঁর বেঁধে রাখা দায়।
পাই,পেয়েও হারাই-নাগালের সীমানায়
ধরতে না পাই,তবু-সারাক্ষণ হাতড়াই
সে মায়ার অংকুরে বীজ গজায়-মুগ্ধ চাওয়ায়
সে শব্দের মোহ জেনে যাই…
নাম তার ভালোবাসা।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



