
যদি ডাক আসে ওপারের,
তোমাকে ফেলে,
যদি হারাই,অসময়-অবেলায়...
শুন্য আকাশ,নিঃসঙ্গ উপত্যকায়
কোথায় পাবে বলো-খুঁজবে কোথায় আমায়?
কতগুলি প্রজাপতি হয়তো হারাবে পথ
একদল পাখি হারাবে ঠিকানা,
বিরান সে পথে বৃষ্টির হাহাকার-
মেঘের দুচোখে ঝরবে আগুনের ধারা,
কোথায় খুঁজবে তুমি তৃষ্ণার জল?
উদাসী হাওয়া মুছে দিবে কান্নার রঙ
অলস বিকেল হারাবে গোধূলির শিখা,
নিবিড় রাতের ক্লান্ত নিস্তব্ধতা
আমাবস্যার অন্ধকারে ফিরে যাবে,
কোথায় খুঁজবে তখন-আলোর ঝর্ণাধারা?
শোক ফুরালে,আলোর ভোরে জাগবে তোমার পৃথিবী,
নিঃসঙ্গ আকাশ ফিরে পাবে জোসনার ছায়া
বসন্ত বাতাসে উড়বে জোনাকির মায়া,
নতুন ঘাস উড়াবে,হয়তো সুখের স্নিগ্ধতা...
পড়বে কি মনে,খুঁজবে আমায়?
একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




