somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কুকুর, শিকল বাঁধে- মানুষের পায়...

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শুনুন রবীন্দ্রনাথ,
আপনার সমস্ত গল্প কবিতা- মাটিতে পুঁতে রেখে
দিনরাত তাতে যদি পানি ঢালা হয়, তবে-
একটি বৃক্ষও জন্মাবেনা, আপনার বাংলাদেশ এখন
এমনই নিষ্ফলা ঠাকুর...
যেখানে ছিলে তুমি, আমাদের স্বপ্নের বিশ্রামাগার।
স্বপ্নেরা উধাও, দুর্গন্ধ একাকার, আজ সেটা স্মৃতি- ময়লার ভাগাড়,
কবর বঞ্চিত উচ্ছিষ্ট জমে থাকে- তার আঁধার
মাছিদের ভনভন কুকুর আর ক্ষুধিতের করুণ সমাহার!

অথচ কি পরিপাটীই না ছিল- একদিন তার...
জোসনার ঢেউ আছড়ে পড়তো- সপরিবার,
রঙধনু আগামী হামাগুড়ি দিয়ে যেত তার, এপার-ওপার!
আহ্লাদী ইচ্ছের মৌ মৌ গন্ধ, লেপটে থাকতো ঘর দুয়ার,
উচ্ছল জোনাকির মাতিয়ে রাখা হুল্লোরে
কি দারুণ-রঙ ছিল, রুপ ছিল তাঁর!!

আজ সেটা বিষাক্ত- দখল নোংরা আবর্জনার
জ্বলেনা লক্ষ কোটি নক্ষত্র তাঁরা- সেখানে আর,
বেহুঁশ পড়ে থাকা- ডালিম কুমার, লক্ষ্মীন্দর- বেহুলার।
বিলুপ্ত অতীত ধূসর সময়েরা, হা-করে থাকা আজ তার
নোংরা উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পাবার... !
একদিন যেটা ছিল স্বপ্নের বিশ্রামাগার- তোমার আমার
স্বপ্নেরা পলাতক- বিস্মৃতির দ্বীপান্তর,
ঐ ঘর আজ, দুর্গন্ধময় স্মৃতি- অথবা ময়লার ভাগাড়!!!

এখন মানবতা অন্ধ আড়াল, বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি, বেঁচে থাকে প্রতারণা-
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
ন্যায়ের রক্তে ভেজা স্বপ্নরা- মিথ্যের চকচকে মোড়কে,
বিপন্ন ইচ্ছেরা দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে, প্রেমকাঁটার মতো...
কুৎসিত কাপুরুষ, বিদ্বেষী মুখোশ- ভংধরা ভদ্রতায় এঁকে দেয়,
ধবধবে সাদার সযত্ন আড়ালে- বিবেকের বিকারতা!!

আপনার সোনার তরী, মৃত এক আত্মার কংকাল
গীতাঞ্জলী- ক্ষুধিতের অনলে পুড়ে ছারখার...
ছেলেবেলার স্বপ্নেরা- পড়ে মরে নিশ্চল অসাড়!
পরশ পাথর- নষ্টের উল্লাস ভাগাড়,
শেষের কবিতায় জোসনারা খুঁজে ফিরে- মিথ্যে আঁধার,
মেঘ এসে গিলে খায়- জোসনার টোল পরা গাল,
প্রমত্ত পদ্মায়, থেমে যায় কোলাহল-
ঢেউহীন শ্যাওলার সলজ্জ দখল,
এখানে হৃদয়ের, এমনই বীভৎস আকাল,
প্লাবনেও তুমুল খরা- শ্রাবনেও অজস্র ফাটল ...।

আরও শুনবে ঠাকুর, তোমার বাংলায় এখন-
কুকুরে শিকল পড়ায়- মানুষের পায় …।


ছবিঃ নেট থেকে...।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×