অদ্ভুতুড়ে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
তোমার বাপরে ডাকলে কাকা
দেশ বিরোধী বলো,
তুমিতো ভাই দেশকে নিয়ে
কুকুর বিড়াল খেলো!
কাঁচের চুড়ি ভাঙছি বলে
মিথ্যাবাদী বলো,
তোমর সকল মিথ্যে মুখোস
মিথ্যে পথেই চলো।
মিথ্যে রাজা মিথ্যে উজির
মিথ্যে তোমার মন্ত্রী,
মিথ্যে দিয়ে দমিয়ে রাখো
সবাই ষড়যন্ত্রী।
যত বড় মিথ্যেবাদী
তত বড় নেতা,
মিথ্যে দিয়ে ভরিয়ে রাখো
সংবিধানের পাতা।
ডিসি মিথ্যে ভিসি মিথ্যে
মিথ্যে বিচারপতি,
মিথ্যে দিয়ে সত্য ঢেকে
ভাবছো তুমি সতী?
দুই.
ঘুম ভাঙ্গা ভোর গুলো
হারিয়ে গেছে অকালে,
রাত জাগা ভোর তাই
কড়া নাড়ে সকালে।
ইচ্ছে ঘুড়ি গঙ্গা ফড়িং
লেপটে থাকা শিকলে,
জোছনারা সব নিরুদ্দেশী
পূর্ণিমা সব বিফলে।
প্রজাপতির রঙধনু রঙ
ভুলের বিকার বিকেলে,
জীবন নীলে স্বপ্ন আঁকি
মরন জয়ের মিছিলে।
জ্ঞানের আলোয় তুমুল খরা
আঁধার পথের ছায়াতে,
হৃদয় আলো জ্বালিয়ে খুঁজি
নিজেই নিজে- নিজেতে।
পচন দূষী রক্তে প্লাবন
আসল মাঝে মন্দ
বিবেক দ্বারের খিড়কি পথে
শিকল পড়ার ছন্দ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন