পতাকার পেডিকোট- মানচিত্রের শাড়ি,
মুক্তির চেতনাটা- ক্ষমতার সিঁড়ি।
খায়েশের দাবানল- প্রান্তর পুড়ি,
ক্ষমতার আসমানে- আজ তুমি ঘুড়ি।
নাটাইয়ের সাথে তাই- সখ্যতা গড়ি,
শিকড়কে ভুলে গেছো- বাস্তব ছাড়ি।
ইচ্ছে সুঁতোর সীমা- আহ্লাদে মাড়ি,
বিপরীতে কাঁটাকুটী- তাড়িয়েছো বাড়ী।
সিঁথিতে সিঁদূর এঁকে- তসবির তালে,
দিবানিশি চুমো খাও- বর্গির গালে।
কখনো শকুন সাঁজ- পাষানী ছোবল,
তাকে নিয়ে উপহাসে- মাঁতো দলবল।
কখনো ডাকিনী হয়ে- ছলনার ফাঁদ,
সাধ্যকে লুটে নাও- কেড়ে নাও সাধ।
রাজপথে খেদিয়েছো- মিছিলের সুর,
যানযটে পুড়িয়েছো- কর্মের ভোর।
স্লোগান দাবীকে তাই- পানি দাও না,
রাজনীতি ভুলিয়য়েছো- নিজ ঠিকানা।
জয় কালে ক্ষয় আছে- মরনে ওষুধ?
নয়ে যার হুস নয়- নব্বইয়ে বোধ?
মায়ের আঁচল ছায়া তুমি- খুঁজি যেথা চাঁদ,
সেই তুমি শকুন মেঘে- আমাবশ্যার রাত।
দেশ যাকে ওঁঝা মানে- সে যখন সাপ,
সেটা নয় স্বাধীনতা- ডিজিটাল পাঁপ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



