দেশ ঘুমিয়ে- বোবা.....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বনপুড়া মন বশ মেনেছে
জোছনা পুড়ায় হাত,
ক্রোধের অনল পুড়ছে সময়
কাঁদছে ফাগুন রাত।
শীত কেটেছে খড়ার ফাঁটল
রসুন বুনার কাল,
শরৎ বাবু মিথ্যে মূলোয়
ফানুস মায়ার জাল।
ধান ফুড়ালো পান ফুড়ালো
খাজনা- ফুড়ায় না,
বুলবুলিতে বিষ গিলেছে,
বর্গিরা দেয়- হানা।
গ্রীস্মে ছিল মেঘ গুড়গুড়
রক্তবানে বর্ষে,
শকুন চিলে ঢাকলো আকাশ,
আগাম চোখে সর্ষে।
ঘুম পাড়ানী- গুম পাড়ানী
আজ ফাগুনের গানে,
বর্গিরা সব দিকে দিকে
পুড়ছে স্বদেশ- প্রাণে।
খোকা ঘুমালো, বুড়া ঘুমালো
ঘুমায় তরুণ- যুবা,
বধির বিবেক বিভোর- ঘুমে
দেশ ঘুমিয়ে- বোবা!!!
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন