
মেনে নেয়ার মতো প্রশান্তি- কিছুতেই নেই
কী খুয়েছেন? সম্ভ্রম?
আসুন- মেনে নেই।
মানবতা লুট হয়ে গেছে?
আসুন- মেনে নেই।
প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে?
প্রজন্ম গোল্লায় যাচ্ছে?
ধর্ষন মহামারি ছাড়িয়েছে?
আসুন মেনে নেই?
কষ্ট ঘামের আমানত ডাকাতি হয়ে গেছে?
ব্যাংক, শেয়ার, ডেসটিনি, হলমার্ক, বেসিক, ফার্মাস?
আসুন- মেনে নেই।
অতীত আগাম বর্তমান ছিনতাই হয়েছে?
সংবিধান কেটে খেয়েছে?
ভোট জোট- রাজনীতি?
আসুন- মেনে নেই।
অধিকার ছিনতাই হয়ে গেছে?
মত প্রকাশ রুদ্ধ হয়েছে?
ন্যায় বিচার বিপন্ন হয়েছে?
আসুন মেনে নেই।
মেনে নেয়ার মতো সহজ সুখ আর আছে- কোথাও?
আসুন- মেনে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

