"ও গানওয়ালা আর একটি গান গাও... বিদায়- হ্যামিলনের বাশিওয়ালা....
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ি গাড়ি
ঠিকানার এক ছড়াছড়ি
আমি তুমি বাড়াবাড়ি
মরলে সঙ্গে যাবে না
কোনই কিছুই তোমার অংশীদারি...
ঠিকানা শুধু
এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...
সাড়ে তিন হাত মাটির ডাক কেউ উপেক্ষা করতে পারে না জানি। তবু কোন কোন ডাক বড় অসময়- অবেলার। আয়োজন- প্রস্ততিহীন এ বিদায়ে আঁতকে উঠি। হৃদয়ের অতলান্তিক গভীরে ঢেউ তুলে- ওলট পালট করে দেয়- সমস্ত প্রান্তর। সেসময় অসহায় অসাড় তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। সকাল দশটায় অফিসে ঢুঁকে পিসি অন করতেই বধিরে থমকে যাওয়া কঠিন সত্যের নির্মম বেদনার খবরটি জানলাম। প্রিয় গানের পাখি- আমারমতো অসংখ্য ভক্তকুলকে অনেকটা ফাঁকি দিয়েই বড় অসময়ে না ফেরার দেশে উরাল দিয়েছেন প্রিয় শিল্পি আইয়ুব বাচ্চু!!! স্থবির হয়ে রইলাম- অনেক্ষন!!! জানি জন্মের ঋণ শোধ, মৃত্যু দিয়ে। তাই বলে হাসী আর কান্নার গল্পগুলো অসমাপ্ত রেখেই- এ শোধ, কিছুতেই মেনে নেয়ার নয়। অমোঘ নিয়তির এ পরিহাস- উপায়হীন মেনে নেয়া ছাড়া আর কি করার আছে- আমাদের ...? তাই লোনার জলে এ বিদায়- খুব কষ্টের- বেদনার !!! ভালো থাকবেন প্রিয় আইয়ুব বাচ্চু। সাড়ে তিন হাত মাটির চিরস্থায়ী আবাস- আপনাকে তৃপ্ত করুক- শান্তির ঘুমে শ্রান্ত করুক। আমাদের আত্মাজুড়ানো- আপনার গানের মতোই। মহান করুনাময়ের দরবারে আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিদায় হ্যামিলনের বাশিওয়ালা- তোমাকে বিদায়...!!!

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন