একটি কবিতা সেই কবেকার দিনে লিখতে চেয়েছিলাম ;
সেই নস্টালজিয়ারর দিনগুলি,
ঝরা পাতার দিনগুলি
জীবনে কষিত স্বাগত উক্তি,মর্যাদার আসনে বসা দর্শন ;
অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসত কলমের ডগায়!
তারপরে?
রাতগুলো ছিল বিদীর্ণ,
ক্ষুধার আলো জ্বলত-নিভত,জ্বলত-নিভত।
স্টেশনের সেই জীর্ণ হোটেলে বিশ টাকার ভাত ;
বন্ধুর মেসে গেস্ট। থাকাটা হত ফুঁটপাতে,
জীবনেএ সংগ্রামী দিনগুলি জীবন্ত হয়ে উঠত
দিনশেষে ঐ ভিক্ষুকের হাত পেতে আয় করা কিছু ভাংতি
ছেঁড়া নোট আর জং ধরা মুদ্রারা মহার্ঘ আমি বুঝতাম!
আমার চোখ তখন লোভে চকচক করত!
মাঝে মাঝে নিজেকে ভিক্ষুকের চেয়ে ছোট মনে হত।
শিরদাঁড়া দিয়ে বইত সংগ্রামের স্রোত।
তখন আর কবি হতে পারিনি -
স্বাগতম তো হয় স্বেচ্ছায়!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



