somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“পাবার মতো চাইলে পাওয়া যায়” ৫পর্ব

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“পাবার মতো চাইলে পাওয়া যায়”
--কিশোর কারুণিক
উপন্যাস-৫পর্ব
আমি কিছুই বললাম না। লাইন কেটে দিলাম। আমি এতদিন জানতাম আমার স্মরণশক্তি খুবই কত। এখন মনে হচ্ছে আমার স্মরণ শক্তি বেশ। ঐ লোকটিকে শ্রাবস্তী একবার ওর মোবাইল নম্বরটা বলায় লোকটি লিখে নিয়েছিল। আমি পাশ থেকে শুনেছিলাম । নম্বরটা ঠিক মনে আছে কি না পরীা করতেই সুন্দর এক শব্দ শুনলা,“হ্যালো”। যেন কতদিনের চেনা কণ্ঠস্বর । ক্রমানয়ে শ্রাবস্তীর প্রতি কি আমি দুর্বল হয়ে পড়ছি! আমি কি ওর প্রেমে আকৃষ্ট হচ্ছি? ছিৎ ছিঃ কী সব আবোল তাবোল ভাবছি। ও আমার প্রতি ভদ্রতা দেখিয়েছে, আমিও একটু ভদ্রতা দেখিয়েছেÑ এই আর কি! মোবাইল করা কি ঠিক হয়েছে! আমি তো দেখলাম নম্বরটা ঠিক মনে আছে কিন॥ । আচ্ছা, মোবাইল যে রিসিভ করলো, ও-কি শ্রাবস্তীই হঠাৎ মোবাইলে রিং বেজে উঠলো মনে হলো শ্রাবস্তী রিং ব্যাক করেছে। আমি যখন মোবাইল কিেছলাম তখন আমার মোবাইল নম্বরটা নিশ্চয় ওর মোবাইলে উঠেছিল।
মোবাইল কানের কাছে ধরে “হ্যালো” বলতেই ও পাশ থেকে লাইন কেটে দিলো। হ্যাঁ, আমি শূয়্যর, যে এটা শ্রাবস্তীর নম্বর। অনেক যাত্রীরা নিচে নেমে এদিক-ওদিকে ঘোরাফেরা করছে। এই কামরায় অথ্যাৎ “জ” তে শুধু শ্রাবস্তী বসে আছে। আমি উঠলাম কামরায়। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে শ্রাবস্তী মোবাইল রিসিভ করার জন্য মোবাইলটি কানের কাছে ধরলো।
“হ্যালো।”
হ্যাঁ সেই কণ্ঠস্বর, আবার লাইন কেটে দিলাম। স্পষ্ট দেখতে পেলাম শ্রাবস্তী একটু বিরক্ক হলো। রাগলে শ্রাবস্তীকে তো ভালোই লাগে। মোবাইলটা পকেটের ভেতর ঢুকিয়ে আমার ব্যাগ নেবার ছলনায় শ্রাবস্তীর কাছে গেলাম।
“একাই বসে আছেন?”
“হ্যাঁÑবসেন।”
“কতদূর যাবেন আপনি?”
ীণ শব্দে কী যেন বলল বুঝতে পারলাম না। আমি শ্রাবস্তীর সামনের সিটে বসলাম। এবার জড়তার কোন ভান না করে শ্রাবস্তীর সুন্দর মুখের দিকে কিছুণ তাকিয়ে থাকলাম। লজ্জায় ও আমার দিকে বেশিণ তাকালো না। আসলে খুবই সুন্দর মুখের গঠন, মায়াবী দু’টি চোখ ওর। আমি যদি কবি হতাম, কবিতা লিখে শ্রাবস্তীকে উপহার দিতাম। কি যেন চিন্তা করছে শ্রাবস্তী। আমার ব্যাগটা বাংকার থেকে নামাতে উঠে দাঁড়ালাম। শ্রাবস্তীও সিট থেকে উঠে দাঁড়াল। আমাদের শরীরের দূরত্ব পাঁচ-ছয় ইঞ্চি হবে। শরীরের ভিতর কেন যেন বিদ্যুৎ খেলে গেল।
শ্রাবস্তী বললে, “প্লিজ, আমার ব্যাগটা একটু নামিয়ে দেবেন?
আমার ব্যাগ নামিয়ে সিটের উপর রেখে শ্রাবস্তীর ব্যাগটা নামিয়ে দিলাম। একা বললে ভুল হবে, দু’জনে মিলে নামালাম। আসলে শ্রাবস্তীর রুচি আছে। আচ্ছা ,আমি যে ওর সম্মন্ধে এই অল্প সময়ে এতো কৌতূহলী হয়ে পড়েছি, আমার সম্পর্কে ওর কী ধারনা হতে পারে? নিশ্চয় খারাপ না। আর খারাপ হলে শ্রাবস্তী এমনভাবে আমার সাথে মিশতো না । ব্যাগ পায়ের কাছে রেখে শ্রাবস্তী সিটে বসে বললো, “আপনি কি চলে--

নিয়মিত চলবে
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×