somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

’পাবার মতো চাইলে পাওয়া যায়‘ ৬র্ব

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

’পাবার মতো চাইলে পাওয়া যায়‘
----কিশোর কারুণিক
উপন্যাস-৬র্ব

কথায় যেন কেমন একটা মায়াবী টান। হয়তো আমি চলে গেলে শ্রাবস্তীর একটু অসুবিধা হবে। অনেক ছেলে-মেয়ের সাথে আমার উঠা বসা আছে । কিন্তু শ্রাবস্তীকে সবার থেকে যেন একটু আলাদা মনে হচ্ছে।
একটু মুচকি হেসে ওর পানে তাকিয়ে বললা, “না, বাড়িয়ে যেতে হলে এই ট্রেনেই যেতে হবে।”
“তাই না কি? তবে তো ভালোই হলো।”
একটু খুশি খুশি যেন শ্রাবস্তী। আমিও খুশি খোলামে,লা ব্যবহারে। একটু কৌত’হলী ভাবে বললাম, “ ভালো মানে?”
একটু থতমত ভাবে শ্রাবস্তী বললো, “না-মানে একা থাকতে হবে না তাই।”
আমি কিছু বললাম না। সিটে বসে পড়লাম। মেয়েরা অপরিচিত কোন ছেলের সাথে এই অল্প সময়ে খোলা মনের পরিচয় দিতে পারে-এটা আমার প্রথম অভিজ্ঞতা। একজনকে দিয়ে দশজনের সম্পকে’ ধারণা করা ঠিক নয়। তবে এইটুকু বুঝতে পারছি আমাকে হয়তো বিশ্বাস করেছে শ্রাবস্তী । আমি সাথে থাকলে ওর একাকীত্ব কিছুটা ঘুচবে! আমি যদি শ্রাবস্তীর সাথে একটু খারাপ ব্যবহার করি, তাহরে কেমন হয়! আশে-পাশে তেমন কোন লোকজনও নেই। ইঞ্জিনের ক্রটির জন্য ট্রেন ছ্ড়তে বিলম্ব হবে। কাছে ধারে যাদের গন্তব্য তারা অনেকেই চলে যাচ্ছে। শরীরে কেমন একটা ভাব জাগছে। কোন পুরুষকে আর্কষণ করার মত সমস্ত গুণাবলী শ্রাবস্তীর আছে। ছিঃ ছিঃ মনে কী সব জাগছে । চুপচাপ থাকা ঠিক হবে না। আমি যেমন ভাবছি, শ্রাবস্তী হয়তো এরকমই কিছু ভাবছে। এক যুবক এক যুবতী সামনা-সামনি বসে আছে, যাদের মাঝে কোন সম্পর্ক নেই; মন কিছুটা বেসামাল হতেই পারে।
স্টেশন থেকে কেনা আজকের পত্রিকাটি বের করে পড়তে লাগলাম। শ্রাবস্তী হয়তো আমার সাথে আর কথা বলবে না। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমাদের মাঝে কোন কথা হচ্ছে না। পত্রিকার এক পৃষ্টা কি শ্রাবস্তীকে পড়তে দেব! পত্রিকার পৃষ্টার এক কোণা নামিয়েই দেখি, শ্রাবস্তী কী একটা বই এর পৃষ্টা উল্টাচ্ছে। এতক্ষণ ওর ব্যাগ থেকে বই বের করেছে শ্রাবস্তী। পত্রিকা পড়তে আর ইচ্ছা হচ্ছে না । শ্রাবস্তী কি ভাবছে, আমি ভাব দেখাচ্ছি? একটু নড়ে চড়ে বসল শ্রাবস্তী। ওর হাতের বইটা জীবনান্দ দাসের । হয়তো খোলা বই বন্ধ করার ভান করে বই এর লেখকের নাম দেখ্ল আমাকে। বই ফেরিওয়ালার কাছে জীবনানাদ দাসের বই চেয়েছিলাম। শ্রাবস্তীকে তো চালাক মনে হচ্ছে! ও কীভাবে জানলো বইটা আমার খুবই প্রয়োজন? তবে কি আমার প্রয়োজনের সাথে ওর প্রয়োজনের মিল আছে! শ্রাবস্তী সাহিত্যিক নয়তো! তবে কি, বই পড়ার নেশা আছে? না হলে ওর কাছে বই কেন! শ্রাবস্তী কি বইটা পড়তে দেবে আমাকে ? শ্রাবস্তী মায়াবী চাহনিতে আমার পানে তাকাল, চোখে-চোখ পড়ে গেলে বুকের ভিতর কেমন আগুন জ্বলে উঠলো। না-এখানে বসা যাবে না। শ্রাবস্তীকে আমি বুঝতে পারছি না।
কী জানি, কী আছে ওর মনে! ২৪/২৫ শীত গ্রীষ্ম পার করে এসেছি, কোন বদনাম নেই। কারোর সাথে আমার খারাপ সম্পর্কও নেই। আমি সবার কাছে যেন আদরের।

নিয়মিত চলবে
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×