somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“পাবার মতো চাইলে পাওয়া যায়”-৩৮পর্ব

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“পাবার মতো চাইলে পাওয়া যায়”
কিশোর কারুণিক
উপন্যাস-৩৮পর্ব

“তাই ?”
শ্রাবস্তী বলল, “আপনি একজন আজব মানুষ।”
“আমার ভিতর আপনি আবার কী দেখলেন?”
“আপনি তো কিছুই বলছেন না। শুধু সায় দিয়ে যাচ্ছেন। সবই বুঝতে পারছেন অথচ আমার কাছে বোকা সাজছেন।”
“না-না, আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন। তাই শুনতে ভাল লাগছে। আর একটা কথা কি জানেনÑকিছু শুনতে হয় কিছু বলতে হলে।”
“তাহলে এবার তো আপনার পালা এতক্ষণ আমার কথা শুনছেন । এবার আপনি বলবেন আমি শুনব। কমলালেবুর দিকে ইশারা করে কথা শেষ করল শ্রাবস্তী।
“কী বলব?”
“আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন?”
আমি বললাম, “নাÑআপনি পারেন বুঝি?”
“খুব একটা না। তবে কিছু..।
“করেন না, একটা কবিতা আবৃত্তি।”
“আচ্ছা লোক তো আপনি। এখন আপনার পালা। না-না আপনি আগে বলবেন তারপর আমি।”
আমি বললাম, “দেখেন কবিতা পড়া উপেক্ষা করে কোন কথায় চলে না। কবিতা এমন এক গুপ্ত রহস্য যা বিভিন্ন জনের কাছে একক রকম। আমার দর্শন হচ্ছে, তুমি যদি শুদ্ধ চিন্তনের অধিকারী হতে চাও, তবে এমন কিছুকে পাবার চেষ্টা করো যা তুমি সহজে পাবে না, সহজে বুঝতে পারবে না তাকে।”
“আমারও এক দর্শন আছে, কি জানেন?”
কৌত’হলী স্বরে বললাম, “কী?”
“যে কবিতা ভালবাসে, সে নিশ্চয় কোন নারীকে ভালবাসে। সে যে কোন নির্জন জায়গায় থাকতে ভালবাসেÑস্বপ্ন দেখতে পারে, মন চাইলেই সব কিছু করতে পারে।”
“তবে কি, এমন গুণের অধিকারীর দেখা এখনো পাননি?”
শ্রাবস্তী বলল, “হ্যাঁ এবং না, দুটোই হতে পারে।”
“আপনি খুব হিসাবে করে কথা বলতে পারেন তো!”
“আপনিও।”
“আচ্ছা আপনার সাথে সম্পর্ক করার জন্যে যে ছেলেগুলো আপনার পেছনে লেগেছিল,তাদের সম্পর্কে আপনার ধারণা কী?”
“আমি বলব ওরা এক একটা রাম ছাগল।”
“কেন, রাম ছাগল কেন?”
“আপনি কি আমার ইন্টাভিউ নিচ্ছে?”
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×