আমার এক বান্ধবী আছে । একটা সমস্যা হয়েছে । আর কোন উপায় না দেখে শেষ পর্যন্ত আপনাদের কাছে বিষয়টা শেয়ার করছি । আশাকরি একটা উপযুক্ত সমাধান দেবেন ।
ও মোবাইল নিয়ে এত বিজি থাকে যে বলার অপেক্ষা রাখে না। এক সাথে আছি , এই কারে যেন ম্যাসেজ করছে , ম্যাসেজ পড়ছে, কার সাথে যেন কথা বলছে । দুই তিন ঘণ্টাও যদি থাকা যায়, এই চিত্রই চোখে পরবে । জানিনা অন্য সময়ও এমন করে কিনা । তবে করাটাও অস্বাভাবিক কিছু না ।
এখন তার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে । তাকে কিভাবে নরমাল লাইফে ফিরিয়ে আনা যায়, এই চিন্তাই করছি । যদি একটু হেল্প করেন ।
তাকে সুন্দর করে পুরো বিষয়টা বোঝানো যেতে পারে – এমন টেকনিক মনে হয় কাজ করবে না। তারপরও আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ।
*** ওর কোন প্রেমিক নেই । আগে ছিল, কিন্তু সেটা টিকবেনা আগেই বুজতে পেরেছিলাম । আর আমি নিজেই ওকে পছন্দ করতাম । আমি জানিয়েছিলাম । ওর অমত ছিল । এই নিয়ে অনেক কাহিনীও হয়েছে । কিন্তু আমি ওকে ছেড়ে যাইনি । বন্ধু হিসেবেই আছি । সে যদি কখনও আগ্রহ বোধ করে, চিন্তা করে দেখতে পারি , আপাতত আমার দিক থেকে তাকে নিয়ে আমার ভবিষ্যতে ঘর বাধার কিংবা প্রেম করার কোন পরিকল্পনা নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



