somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর তিনিও কি বহিস্কৃত হবেন?

১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াজউদ্দিন সাহেব প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন, সংবাদমাধ্যমে যেভাবে ঘটনাটা উপস্থাপিত হয়েছে তাতে সশস্ত্রবাহীনির ভুমিকা এতে প্রধান এমন একটা ধারনাও প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াউদ্দিন যেভাবে নিজের ব্যার্থতা স্ব ীকার করেছেন গনমাধ্যমে তাতে তার অথর্ব চরিত্রটাই প্রকাশিত হয়েছে। এমনটা স্পষ্ট হয়েছে যে ব্যাপক দলীয় করনের যে অভিযোগে মহাজোট আন্দোলন করছিলো সেটা সঠিক একটা আন্দোলন ছিলো।
বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপ কুটনৈতিক শিষ্ঠাচারের লঙ্ঘন হলেও এমন বিভিন্ন দাতাদেশের কুটনৈতিকরা নিয়ম করেই আমাদের কিভাবে দেশ চালাতে হবে এ জ্ঞান দিয়ে যান, আমাদের মেরুদন্ডহীন ইতর সাংবাদিকেরা আবার তাদের সামনে দাঁড়িয়ে তাদের বিশেষজ্ঞ পরামর্শ সবাইকে জানানোর দায়িত্বটা পেয়ে বিগলিত বোধ করেন। আমরা আমাদের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছি? আমরা কি দাতা দেশগুলোর করদ রাষ্ট্র।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য খুবই তড়িৎ গতিতে তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন তারা কোনোভাবেই সেনাবাহিনীর এই হস্তক্ষেপের প্রক্রিয়ায় যুক্ত নন।তাদের এই মতামত আসলেই বস্তুনিষ্ঠ কিংবা সঠিক এই বিশ্বাস আমার নয়। আমাদের রাজনৈতিকরা নিয়মিতই বিভিন্ন দেশের কুটনৈতিকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেই রাজনীতি করছেন, তাদের বিদেশনীতি সাজাচ্ছেন দাতাগোষ্ঠির পরামর্শ মেনে। এর পরও যখন যুক্তরাষ্ট্র মুসলিমপ্রধান এবং মধ্যপন্থি হিসেবে পরিচিত বাংলাদেশের সৈন্য তাদের নেতৃত্বে ইরাকের পাঠানোর জন্য দেন দরবার করছিলো- রায় হাতে পায়ে ধরছিলো বাংলাদেশের তখন বাংলাদেশ খুবই স্পষ্ট ভাষায় জানিয়েছিলো তারা শুধুমাত্র জাতিসংঘের নেতৃত্বে ইরাকে সৈন্যবাহিনী প্রেরণ করবে। এমন অহংকারী সিদ্ধান্ত আমাকে মুগ্ধ করেছিলো। তুরস্ক একই সুবিধা প্রদান করে বেশ কিছু সুবিধা ভোগ করছে যুক্তরাষ্ট্রের কাছে। আমাদের তেমন সুবিধার প্রয়োজন আছে কি নেই এই বিবেচনায় না যেয়ে বলতে পারি আমরা যেভাবে স্বাধীন হয়েছি, যতটা রক্তক্ষয় করেছি গনতন্ত্রের জন্য আমাদের নুন্যতম একটা জাত্যাভিমান থাকা উচিত। সামপ্রতিক ঘটনা প্রবাহে আমাদের সেই জাতিয়তাবদের জায়গাটা আহত হয়েছে।
আমি আশ্চর্য হয়েছি দেশে জরুরী অবস্থাকে প্রকারান্তরে সমর্থন করছে মতিউর রহমান এবং মাহফুজ আনাম। সেনাবাহিনীর প্রশাসনির হস্তক্ষেপকে সমর্থন করার কোনো কারন নেই। কোনো কারন নেই তথ্যপ্রকাশে বিধিনিষেেেধর। কোনো প্রয়োজন নেই মানুষের নাগরিক অধিকার ক্ষুন্ন করার। অথচ তারা এটা সমর্থন করছেন। আশ্চর্য লাগে আসলে। এর আগে যখন দেশে অবরোধ, মিছিল- এবং রাজনৈতিক হত্যাকান্ড সহ রাজনৈতিক প্রতিশোধের একটা অবস্থা তৈরি হয়েছিলো তখন ইয়াজউদ্দিন সাহেবের জরুরী অবস্থা ঘোষনাকে সমর্থন করার যতটা কারন ছিলো বর্তমান প্রেক্ষিতে তা নেই। তখন তারা এই ব্যাবস্থাকে সমর্থন করলেন না এখন কি এমন অধঃপতন হলো পরিস্থিতির যে সেনাবাহীনির এ ভূমিকাকে সমর্থন করতে হবে?
পরিস্থিতি বরং আরও ভালো হয়েছে। যদিও চারদলীয় জোটের পরিকল্পনামফিক কিছুই ঘটছে না। নির্বাচন কমিশন ঢেলে সাজানোর প্রক্রিয়ায় এখন আলোচিত হচ্ছে একেবারে সম্পুর্ন কাঠামোটাকেই পরিবর্তন করার ভাবনা, যেখানে একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারী থেকে উচ্চপর্যায়ের কর্মকর্তা সবাইকে সরিয়ে নতুন লোক নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করার কথা ভাবছে প্রশাসন তখন চার দলীয় জোটের পরিকল্পনামফিক কিছুই হবে না এমনটা আশা করাই যায়।
বি এন পি নির্বাচন বয়কট করতে পারে একম একটা কথাও উড়ছে বাতাসে। অন্য একটা কথাও সামনে চলে এসেছে, ইয়াজউদ্দিন যেহেতু এখন কোনো ভাবেই চার দলীয় জোটের উপকারে আসবেন না তাই তাকে অবসর গ্রহনে অনুপ্রাণিত করে বি এন পি জমিরুদ্দিন সরকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হতে অনুরোধ করতে পারে। প্রতিরক্ষা দপ্তর জমিরুদ্দিনের হাতে থাকলেও যেভাবে সেনাবাহিনীর সপক্ষে জনমত গঠনের প্রক্রিয়া চলছে তাতে জমিরুদ্দিন প্রেসিডেন্ট হলেও সেনাবাহিনীকে প্রশাসনিক হস্তক্ষেপ থেকে নিরত রাখতে পারবেন এমন সম্ভবনা খুব কম।
আগামি নির্বাচন হবে কি না এ নিয়ে চিন্তিত হওয়ার কারন নেই কোনো। অবশ্যই নির্বাচন হবে, মহাজোট এবং চার দলীয় জোট নির্বাচন চায়। তারাই জনগনের মুখপত্র এখানে। তাদের দাবী অগ্রাহ্য করে নির্বাচন নিষিদ্ধ হওয়ার সুযোগ নেই এখন।
কবে হবে, কোথায় হবে, চার দলীয় জোট নিরাপদ মনে করবে কি না নির্বাচন করাটাকে, এমন অনেক হিসাব আছে। যেভাবে ভোটার তালিকা সংশোধনের কথা বলা হচ্ছে তা সম্ভবপর কি না এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও এই একটা কাজে সেনাবাহিনীকে নিযুক্ত করা যায়। তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে পারেন। জলপাই ভীতি মানুষের মনে এখনও প্রবল, তারাই এই ভীতিকে কাজে লাগিয়ে একটা গ্রহনযোগ্য ভোটার তালিকা এবং ভোটার পরিচয়পত্রের কাজ সমাপ্ত করতে পারেন।
অসম্ভব নয় আসলে। সবার আঙ্গুলের ছাপ নিয়ে তা ডাটাবেজ এ সংরক্ষণ করা যায়, কোনো সন্দেহ তৈরি হলে কিংবা যারা এই প্রক্রিয়ায় জাল ভোটার হিসেবে নিবন্ধিত হতে চাইবেন তাদের জন্য কঠোর শাস্তর ব্যাবস্থা রেখে এমন ডাটাবেজ নিরীক্ষা করলেই সম্ভব জাল ভোটার নিবন্ধন এড়ানো।
তবে সবটাই নির্ভর করছে আন্তরিকতার উপরে, তত্ত্ববধায়ক সরকারের সম্পূর্ন কাঠামো এখন তৈরি হয়নি, অর্ধেক জনবল নিয়ে কাজ করছে তারা।
বিগত 16 বছরের রাজনৈতিক ইতিহাসে 4টা নির্বাচনের পর আমাদের গনতন্ত্রের প্রাপ্তি কি এ নিয়ে প্রশ্নটা ঝুলেই থাকলো। পারস্পরিক অবিশ্বাস আর অসহযোগিতামূলক মনোভাবের দৃষ্টান্ত হিসাবে সেই তত্ত্ববধায়ক সরকারের কাঠামো তৈরি হলো তার অসারতা প্রমান করলো এবার রাজনৈতিক দলগুলো। ইচ্ছা করলেই বাংলাদেশে সীমাহীন দুর্ন ীতি করেও পার পেয়ে যাওয়া যায় এটাই বাস্তব আর জাতি হিসেবে দুর্ন ীতিবাজ এমন পরিচয় আমাদের কোনো ভাবেই নিজেদের জাতিয়তাবোধটাকে শক্তিশালী কোনো প্রেরণার বিষয় ভাবতে দ্্বিধাগ্রস্থ করছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

×