গলিত লাসের গন্ধময় বাতাসে আর রক্ত ভেজা পৃথিবীর বুকে
দাড়িয়ে আকাশ পাণে তাকিয়ে ঈশ্বরের দিকে প্রশ্ন করি
মূসা কে ফেরাউন যখন তাড়ায়, তুমি কার পক্ষে ছিলে?
আমরা জানি-মূসার দিকে।
মূসার অনূসারী ইহুদিরা যখন যীশুকে শূলে বিদ্ধ করে, তখন?
আমরা জানি-যীশুর দিকে।
ইহুদি ও খৃষ্টাণ মিলে যখন মুসলিম শিশু ও নারী হত্যা করে,
তোমার দৃষ্টি তখন থাকে মুহম্মদের উম্মতের দিকে- আমরা জানি।
সুন্নি যখন শিয়ার রক্ত অথবা কাদিয়ানের অশ্র“ ঝরায়,
তখন তুমি কার পাশে দাড়িয়ে তাও আমরা জানি।
এই আমরা-কখনও ইহুদি,কখনও খৃষ্টান,শিয়া সূন্নি মুসলমান।
পুরাতন বিশ্বাসীরা নতুনের কন্ঠ চেপে ধরে-লাভ হয় না,
সেই নতুন পুরাতন হলে পরে-একই চরিত্র ধরে।
ফলাফলে বাড়ে শুধু রক্তপাত আর মৃত দেহের সংখ্যা
পৃথিবী যেনো হয়ে ওঠে মরা মানুষের খণি।
তুমি আসলে কার-
ধর্মের পতাকাবাহী অমানুষ না মানুষের দলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



