somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...............................বন্দী বেদুঈন !!!

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং নিজেকে রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না আর। নিজের মধ্যে অনুভূতিহীন ভয়ঙ্কর খুনীর সব লক্ষনই দেখতে পাচ্ছি। কারন আমি এখন আর রক্ত দেখে শিউরে উঠি না। ঠান্ডা মাথায় মৃত্যুর দৃশ্যগুলো আজকাল দেখে যাই অবলীলাক্রমে। আমি ধরে ধরে জবাই করার শ্লোগান শুনে বিস্মিত হই না। এমন কি পত্রিকায় জবাই করার খবর পড়তে পড়তে, ছবি দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিতে গিয়েও আমার গা গুলিয়ে উঠে না।
আমি হরতালের ধ্বংসযজ্ঞ দেখেও নির্বিকার থাকি। গানপাউডার ছড়িয়ে বাসে জীবন্ত মানুষ পোড়ানোর খবর পড়ে অবাক হই না। ঠিক তেমনি অবাক হই না লগী বৈঠা দিয়ে প্রকাশ্যে সাপের মত পিটিয়ে মানুষ মারার দৃশ্য দেখে।
মরুক না। কতই তো মরছে। সামান্য চুরির দায়ে ৮-১০ বছর বয়সী কিশোরকে গনধোলাই দিতে দেখে নিজেও অতি উৎসাহে এগিয়ে যাই। আমিও সুযোগ খুঁজি দু’একটা কিল চড় দেবার। অবশ্য শত শত হাজার কোটি টাকার চোরদের মাননীয় বলতে আমার একটুও বাধে না। বরং ভাবি, এ আর এমন কি?
মাঝে মাঝে অবশ্য এক আধটু অভিনয় করতে হয়। তাইতো হরতালে স্কুলছাত্রীর একচোখে আঘাত পেতে দেখে আমিও আহাঃ উহুঃ করি। প্রধানমন্ত্রীর নিজ হাতে সেই ছাত্রীকে অনুদ...ান তুলে দিতে দেখেও আবেগে আপ্লুত হই। অবশ্য মাত্র কয়েকদিন আগে কলেজ ছাত্র আবিদের দুই চোখ উপড়ে ফেলে পিটিয়ে মেরে ফেলার বিষয়টা আমাকে নাড়া দেয় নি। প্রধান মন্ত্রীকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করার মত বুকের পাটাও আমার হয়নি। ঠিক যেমনি হয়নি বিশ্বজিৎকে দিন দুপুরে কুপিয়ে খুন করতে দেখেও। কারন আমি এখন আর কে খুন হলো তা চেয়ে দেখিনা। শুধু দেখি কার হাতে খুন হলো। জায়গা বুঝে তাই চুপ মেরে যাই। কারন জানেনই তো, ভাসুরের নাম মুখে নিতে মানা।
আমি তাইতো নিজের গ্রেনেডের আঘাতে পুলিশের হাত উড়ে গেলেও কেঁদে বুক ভাসাই। বড় বড় স্ট্যাটাস দিই ফেইসবুকে। কিন্তু আমার আসলে কোন ফিলিংসই নেই। যেমনটা নেই পুলিশের গুলি আর গ্রেনেড-এ প্রান হারানো শত শত মানব সন্তানের জন্যেও। তাইতো ফটিকছড়ি, দিনাজপুর কিংবা বায়তুল মোকাররম স-অ-ব আমার কাছে সমান। কে কাকে ফ্লাইং কিক দিচ্ছে আর কে কাকে গুলি করছে তাতে আমার কিছুই আসে যায় না। আমি বরং খুশীই হই। সুযোগ খুঁজতে থাকি জায়গা মত বিবৃতি, বক্তৃতা কিংবা ফেসবুকে ইনিয়ে বিনিয়ে স্ট্যাটাস দেবার।
মাঝে মাঝে চেতনার রিটেইল ব্যবসাও করি। বাংলাদেশে চেতনার একমাত্র পাইকার-এর কাছ থেকে সস্তায় কিনে এনে খুচরা বিক্রি করি পত্রিকায়, ব্লগে, সভায়, টকশোতে আর ফেইসবুকে। তাতে আমার টু-পাইস ইনকাম আর লাল পানির সাপ্লাইটা ভালই চলতে থাকে। সেই সাথে বিশেষ পত্রিকার বিশেষ কলামে বিশেষ জায়গা বরাদ্দের গ্যারান্টী। গনতন্ত্রের আড়ালে ফ্যাসীবাদী যতদিন চলবে আমার ব্যবসাও ততদিন চলবে। সাম্যবাদের আড়ালে পূঁজিবাদের চামচামি যতদিন থাকবে, বাকস্বাধীনতার নামে হলুদ সাংবাদিকতাযতদিন থাকবে, আমিও ততদিন নিজেকে আড়াল করে চালিয়ে নিতে পারবো আমার রমরমা ব্যবসা।
তাই নিজেকে মানুষ মনে হলেই বা কি, না হলেই বা কি?
ঠিকই ধরেছেন। আমি মানুষ নয়, সুশীল।

...............................বন্দী বেদুঈন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×