somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"যত দোষ নন্দ ঘোষ"

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্দুল কাদের মোল্লার ফাসি কার্যকরের পর একটি বিষয় নিয়ে খুব আলোচনা, সমালোচনা হচ্ছে মিডিয়া, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং আন্দোলন হচ্ছে গণজাগরণ মঞ্চের ব্যানারে। আর তা হলো পাকিস্থান পার্লামেন্টে কাদের মোল্লার ফাসি নিয়ে নিন্দা প্রস্তাব।
আমি একমত যে,বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর অধিকার পাকিস্থান কেন বিশ্বের কোন রাষ্ট্রের নেই।
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার (শুধুমাত্র দলীয় দৃষ্টিকোন থেকে করা হচ্ছে) নিয়ে যখন পাকিস্থান নিন্দা প্রস্তাব করল তখন আমাদের দেশের মিডিয়া, কিছু সাংস্কৃতিক কর্মী, গনজাগরন মঞ্চ এমনকি প্রধানমন্ত্রীর পর্যন্ত আতে ঘা লেগে গেল। সারা দেশে হইচই পড়ে গেল যে, আমাদের অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলার পাকিস্থান কে?? পাকিস্থান প্রমান করে দিল আব্দুল কাদের মোল্লাই কসাই কাদের! জামায়াত স্বাধীনতা বিরোধী সংগঠন ইত্যাদি ইত্যাদি।।

কিন্তু এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার অধিকার ভারতকে কে দিয়েছে?? সুজাতা সিং বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার কে??
ভারত যখন আমার দেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে মাথা ঘামান তখন কোথায় থাকে আমাদের গনজাগরণ মঞ্চ?? কোথায় থাকে তখন তাদের মুক্তিযুদ্ধের চেতনা?? তখন স্বাধীনতার সার্বভৈামত্বে উপর আঘাত হনে না কেন?? ভারত আমাদের দাদা বলে??
যখন কাদের মোল্লার ফাসি নিয়ে জাতিসংঘ মহাসচিব দুঃখ প্রকাশ করেছিলেন এবং প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন ফাসি না দেয়ার জন্য তখন কোথায় ছিল গনজাগরন মঞ্চ ও সুশীল সমাজ?
যখন তুরস্কের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ফোন করে অনুরোধ করেছিলেন কাদের মোল্লার ফাসি না দিতে এবং ফাসি দেয়ার পর বিক্ষোভ ও গায়েবানা জানাযা আদায় করলেন তখন কেন তুরস্ক বিরুদ্ধে কোন কথা বলা হল না এবং তাদের দুতাবাসও ঘেরাও করা হল না??
ব্রিটেনের ওয়ার্সি এসে যখন হাসিনাকে বলে গেল কাদের মোল্লার ফাসি না দিতে তখন কেন ব্রিটেনের বিরুদ্ধে বিক্ষোভ করা হল না?? কেন বলা হলো না জামায়াত ব্রিটেনের দোসর??
আমেরিকার জন কেরিও হাসিনাকে ফোন করেছিলেন যুদ্ধাপরাধীর বিচারের ইস্যু নিয়ে তখনও কেন আওয়ামী লীগ কোন নিন্দা জানালো না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে?? যুক্তরাষ্ট্রকে কেন বলল না আমাদের অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলার আপনারা কে??
এ কথা কেন তাদের বলতে পারলেন না? কেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারলেন না?? তারা সকলেই পরাশক্তি বলে?? তাদের বিরুদ্ধে কথা বললে ক্ষমতায় টিকে থাকা মুশকিল হবে বলে??
ধিক্কার জানাই এই দ্বিমুখী নীতীর জন্য আওয়ামী লীগ ও আওয়ামী বুদ্ধিজীবীদের!!
আওয়ামী লীগের এই দ্বিমূখী আচরন দেখে একটি কথা মনে পড়ে, "রামে করলে লীলা খেলা আর আমরা করলে দোষ।"
অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কথা বললে কোন সমস্যা নাই আর পাকিস্থান বললেই দোষ!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×