মি. মাহবুবুল আলম হানিফ সাহেব বলেছেন, "রিয়াজ রহমানকে নাকি খালেদা জিয়ার নির্দেশেই গুলি করা হয়েছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। তিনি আরও বলেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য বেগম জিয়া তার ২০ দলের নেতা-কর্মীদের হত্যাও করতে পারেন।"
মি. হানিফ সাহেবের কথা অনুসারে যদি ধরে নিই যে, বাংলাদেশের রাজনীতি হচ্ছে নিজ দলের লোককে হত্যা করে সরকারী দলকে কোনঠাসা করা অথবা প্রশ্নবিদ্ধ করা তাহলে ২১ আগস্ট গ্রেনেড হামলা, শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারের হত্যাও একই উদ্দেশ্যে নযতো??
আর যদি তা না হয়ে এটা সত্য হয় যে, তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বা নেতৃত্ব শূন্য করার জন্য সরকারীদল পরিকল্পিত ভাবে এসব হামলা বা হত্যা করেছে (আওয়ামী লীগের দাবী) তাহলে রিয়াজ রহমানকে গুলি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসায় হামলা, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শত শত নেতা-কর্মী গুম ও হত্যাও যে একই উদ্দেশ্যে নয় এটা বর্তমান সরকার অস্বীকার করবে কি করে??
যেকোন একটি তো বর্তমান আওয়ামী লীগকে স্বীকার করতেই হবে কারন তারাতো আর দুধে ধোয়া তুলশীপাতা নয়!!!!
তাদের দলে যে সন্ত্রাসী রয়েছে সেটা বাংলাদেশের জনগন ভালো করেই জানে। আওয়ামী লীগ কি অস্বীকার করতে পারবে যে তাদের দলে সন্ত্রাসী নাই???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


