আজকাল সকলেই প্রেমে পড়ে, হয়ত প্রেমের বড্ড আকাল বলে
অলিতে গলিতে অথবা ওয়েবের ঝুলিতে, লোকাল বাসের ঠেলাঠেলিতেও!
প্রেম ধরা বা প্রেমে ধরাশায়ী হওয়া মুড়ি-মুড়কি আজ
সকালের প্রেম বিকেলে উধাও, ফেবুর স্ট্যাটাস সিঙ্গেল জিঙ্গেল গায়।
অসম্ভব ক্ষিপ্ততায় প্রেম আগায় আজকাল, সময় নেই কারো-
টি-টোয়েন্টি স্টাইলে প্রেম হয়ে যায়, বিকেল গড়াতেই জয়-পরাজয় নির্ধারিত।
অবধারিত ভাঙ্গনের অশনি সংকেত প্রেমে যেথা ভালবাসার চেয়ে স্ট্যাটাস বড়
হৃদয়ের সুর বাজুক না বাজুক প্রেমের সানাই বেজেই চলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




