
আজকাল অনুতাপ নেই বলে কল্পনার সীমা
সকল সীমাবদ্ধতার বাইরে গিয়ে উড়ে
স্বাধীন হাওয়া শুধু দক্ষিনেই নয়, চারিদিকে বহে।
যেকোন সীমায় মানুষ খোঁজার কোন মানে হয়না
আমি মানুষ খুজে পেয়েছিলাম অসীমের ঘরে
শান্ত নির্মোহ নয়, প্রবল উচ্ছাসের সিড়ি বেয়ে
আমাকে মাথা নোয়াতে হয়নি কারো পায়ে
ওখানে নাকি অমন কোন আইনই নেই।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




