
আয়নাটা আজকাল মিথ্যে বলা শিখে গেছে
কতকাল আমাকে দেখি না আয়নায়
সামনে দাড়ানো অয়বয় অচেনা বিভ্রম
আতকে উঠি বুড়োকে দেখে আমি নইতো!
স্নিগ্ধ গোলাপের মত শরীরে বাসা বেধেছে
আগাছার দঙ্গল বহুকাল হয়নি ফুসরত
চেয়ে দেখার দেখে বোঝার
জীবন যাতাকলে মাড়াই হচ্ছে শরীর বিরামহীন।
আয়নার বুড়োকে প্রতিদিন দেখি
নিতান্ত অবহেলায় অনিচ্ছায়
ছায়াটিকে ছুড়ে ফেলতে চাই প্রতিনিয়ত
নিয়তি হয়ত তেমনটি একবারই চায়।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



