
চোখ জুড়ে স্বপ্নীল সজীবতা অথচ-
মুখ থুবড়ে পড়ে আছি সামাজিক দেয়ালে
মুখ তুলতেই ধেয়ে আসা চোখের দঙ্গল
অগ্নি দৃষ্টি্ হানি বলেছে আমি ভুল।।
হতে চেয়েছিলাম পাল তোলা নাও
একচিলতে মেঘ, একফালি রোদ
ডানা মেলা পাখি, মুক্ত আকাশ
ছকবন্দী চাকুরে হবার কথা ছিল না কোথাও।।
রাতারগুল, নীলগিরি দাপিয়ে বেড়ানো মনটা আজ
সাতশ পঞ্চাশ স্কয়ার ফিটে বন্দী
পানশে জীবনে পূনরাবৃত্তিময় ডেইলি সোপ চলছে
ভাবনার মেঘজুড়ে প্রবল ঝড়ের আভাস
কেবলি দমকা বাতাস আর স্বপ্নের উড়াউড়ি টু বি কন্টিনিউড।।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




