কাঠকয়লা হৃদয়ে ছাইচাঁপা আগুন নিয়ে কাব্য করা সাজে
প্রেম ভালবাসার বীজ বুনলেই সেটা সুজলা সুফলা হয়না যে।
পোড়া হৃদয়ের দগদগে ঘা ইনিয়ে বিনিয়ে কাাঁদে
স্বপ্ন দেখার স্বপ্নরা অধরা বহুদূর গিরিখাদে।
পোড়া জমিনেই কেন প্রেমেরা বারবার অকারণে দেয় হানা
কি খুজে পায় পরিত্যক্ত আমাতে রয়ে গেছে অধরা অজানা।
ফিরিয়ে দিয়েছি অগুনতি আবেদন নিবেদিত প্রাণের দাবী
চাইনি ওরা পাকচক্রে পড়ে ভুলের স্রোতে দিবানিশি খাক খাবি।
নিরাসক্ত মুখের বলিরেখাগুলো জানিনা কি যাদু জানে
অজস্র ললনার ঘুমকাড়া রজনী ভোর প্রার্থনা বাজে কানে।
নিঃশেষ আমাতে যেটুকু প্রাণ রসায়ণ রয়েছে অবশিষ্ট
কেউ না জানুক আমিতো জানি শেষ হয়েছে রসায়ন
নিবু নিবু প্রদীপের ঝড়ো প্রলাপ, বেহালার সুর
আমি অবশিষ্ট কেবলি উচ্ছিষ্ট!!!
সব মেঘই বৃষ্টি হয়ে ঝরে না কিছু মেঘ ভেসে বেড়ায় ঠিকানা বিহীন
আনন্দ অথবা নিরানন্দলোকে।
২০-০৯-২০১৫ ইং
দুপুর-০১-৪০মি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

