সূচনাগ্রে সাদা ভাতের মত আমি
আহার্য ছিলাম বৈকি সকল তরকারিতে।।
জীবন শেখালো সাদা কতটা মূল্যহীন
রং সংক্রান্ত কারবারী সমাজে।
ছিলাম এক নিমিষে পড়ে ফেলা মজাদার চুটকির মত
সবার মুখে হাঁসি যোগাতে সময় পাইনি চেয়ে দেখতে
নিজের বিরস বদন।।
আমি আয়না হতে চেয়েছিলাম পরিচিতের মাঝে
হে ক্ষনিকের অতিথি!
ক্রমাগত জমতে থাকা ধুলোর আস্তরে আর মুখ দেখা গেল না যখন-
ছুড়ে ফেলে দিতে কাপ্যর্ণ করেনি কেউ, কেউ আসেনি সাফ সংক্রান্ত শ্রম বিলোতে।
পার্থিব আধারে অপার্থিব প্রভূকে শত নৈবদ্য দানেও তিনি অক্ষম বলেন নি
আমি শেষ বিকেলে মিইয়ে আসা আলোতেও তাকে খুঁজেছি ক্রমাগত।
অবশেষে রণে ভঙ্গ দিলাম যখন চারিপাশের শোরগোল কানে এল-
সবাই শুরুতে থাকে আমার মতন, অতঃপর বদলে যায় যে যার মতন।।
কবি-
০১-১২-২০১২ইং।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




