
আকাশে ভাসার জন্য উড়ছিল উড়াল মাছ, বাজে আহত বাজপাখিরা সাগরে সাঁতরাচ্ছিল,
ঢেউয়ের পর ঢেউয়ে হাবুডুব খেয়ে জলে জবজব হাঙর তিমির ডাঙায় ওঠে উভয়সংকট পড়েছিল,
আঁকশি হাতে আম পাড়তে যেয়ে আঁকড়ায় আটকে ডাকাবুকো বোবাকান্নায় আবেগের বহিঃপ্রকাশ করেছিল,
আংরাখার আঁকিবুকি দেখে অন্যমনস্ক মানসী আঁচিলে আঁচড় কেটে নির্দোষিতা প্রমাণ করতে চেয়েছিল,
পৌষের শেষে লাঙলে ঈষ লাগিয়ে উচ্ছৃঙ্খল ষাঁড় এবং ষাঁড়া গাইয়ের কাঁধে জোয়াল বেঁধে হালি হাল জোড়েছিল,
বৈশাখমাসের শেষে নির্ধনরা নির্দ্বিধায় লৌহযষ্টি হাতে নিয়ে নির্ধার্য বিষয় আশয় ভাগবাটোয়ারা করেছিল।
Copyright © by Mohammed abdulhaque
ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



