সে দিন এক ভাই বলল,
আমি আমার বাপকে চিনতে দলিল চাইনি সুতরাং দলিল ছাড়াই আমি সব করি।
হায়রে দুনিয়া!
যুক্তি দলিল ও দর্শনের রসায়ন না বুঝে এ কি পাষন্ডতা।
আজ এসব আস্তিকদের অন্ধত্বের করুণ দশায় নাস্তিকেরা হাসে,
অথচ আস্তিকের পার্শ্বেই আলো (কুরআন, হাদিস) ছিল!
তবু তাদের মধ্যে আবেগী রগ ট্যারার মোল্লারা বলছে দলিলের দরকার নেই! পাঞ্জাবি টুপির বদৌলতে এরাই সৃষ্টি করছে নিত্য নতুন বিদয়াত।
সত্যি বলতে,
কুরআন হাদিসের রাহে একটি সূতোয় যদি মুসলিমের পদচারণ হত, তবে আজ কেউ ইসলাম নিয়ে কটুক্তি করার দুঃস্বাহস পেত না।
স্বার্থবাদী মুনাফিকের দলে আজ পরিপুর্ণ পৃথিবী।
বংশগত ঐতিহ্যের ভারে নামে মুসলিম সবাই কিন্তু কর্মে মুহাম্মদ (সা) এর উম্মত পাওয়া দায়।
আজকের সমাজ চক্রান্তে আবদ্ধ
ভূয়া মৌলবিদের ফতোয়ায় আলেম সমাজ ঐ জেলের খাচায় রুদ্ধ।
এখনকার দিনে লেবাসের আলেম দাম পায়,
হকপন্থীরা ফাঁসির কাষ্ঠে,
কি করার? সাধারণ মুসলিমেরা হয়েছে গোড়া
আফসোস শুধু রয়েছে বাকি, তাই সম্মতি হায় ! হায়!
জ্ঞানী হতে কওমী মাদ্রাসা লাগে না !
ইচ্ছা থাকা চাই।
ফতোয়া দিতে পয়সা লাগেনা তবে তার উপযুক্ত দলিল চাই।
কারণ ঐ একটাই,
পর-পুরুষ এসে বাপ দাবি করলে আমি সবারে বাপ নাহি বানাবার চাই।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




