ইসলাম এত সহজ নয়, যে আপনি নামাজ পড়বেন আর তসবিহ পড়বেন।
মুসলমান হতে হলে,
অন্যায়ের বিরুদ্ধাচারণ করে বদরের প্রান্তরে শহীদ হওয়ার প্রত্যাশা রাখতে হয়!
সুদ-ঘুষের বিরুদ্ধে এসে যাকাতের মাধ্যমে দরিদ্রের পাশে দাড়াতে হয়।
আল্লাহর আজাবের ভয়ে অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়!
ক্ষুদ্র হোক তবু ছোট ছোট পাপের জন্য অনুতপ্ত হতে হয়।
মুসলমান হওয়া এত সহজ নয়!
মুসলিম হতে হলে যৌতুক, চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে হয়,
মুসলিম হতে হলে নারীকে মা-মেয়ের আসনে জাগ্রত রাখতে হয়।
মুসলিম হতে হলে নারীর অধিকার, শিক্ষা বাস্তবায়ন করতে হয়।
মুসলমান হওয়া এত সহজ নয়!
মুসলিম হতে হলে নিজে না খেয়ে অনাহারির সন্ধান করতে হয়,
মুসলিম হতে হলে স্ত্রী-সন্তানদের হক পূর্ণাঙ্গ করতে হয়।
সবশেষ,
মুসলিম হতে হলে ফাসিক, কাফির এবং মুনাফিকের ছায়া পায়ে মুড়িয়ে কন্টকাকীর্ণ সত্যের পথে পা বাড়াতে হয়।
মুসলমান হওয়া এত সহজ নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

