ক্লাসমেট তুমি,
প্রতিবেশী জানি! তাই দুরত্ব বজায় রাখ!
যোগ্যতা অর্জন ছাড়া যদি তোমরা বন্ধুত্বের স্বিকৃতি টুকুন নাই দাও, তবে সরে যাও, এই আঙ্গারের উত্তাপ বৃদ্ধি করতে বসেছি !
ঝলসানো বুকে হয়ত কোনদিন সোনা পাবে কিন্ত সহমর্মিতা টুকুন ভিক্ষা করেও পাবে কিনা ঐ স্রষ্টাই জানে।
ওহে
সামাজিক সাজের মূর্খতা,
হয় আঙ্গারের উত্তাপে শক্ত হব, নয়ত বিলীন হব শুন্যাকার বায়বীয় পদার্থের গতিয় ধারায়।
পৌরুষ্য অঙ্গীকার
নিত্য কঠোর আচার
এ হৃদয়ের তরল জলে স্বিক্ত হয় তখন, যখন মানুষ্য তার বিবেকের চূড়ান্ত পর্যায়ে দিবস রচায়।
আমি মানবিক হতে চাই,
ভালোবাসার প্রসারণে মূছে দিতে চাই তোমাদের মুখোশধারী সব নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


