কলমের শির্ষ বিন্দু হয়ে তোমার বিষন্ন অন্ধকারে নিজেকে মিলিয়ে দিব বারে বার।
তুমি শুধু সাদা পৃষ্ঠায় এর সদ্ব-ব্যাবহারটুকুন করো।
অগ্নি শিখার শিখরে আমি না হয় জ্বলিলাম,
তুমি শুধু সেই প্রজ্বলের প্রতিফলিত আলো অভাবীর নীড়ে দিও।
কঠিনের তল কত কঠিন হয় জানি না।
জীবনের ফল কত পরিসীমায়, তাও বুঝিনা।
তুমি শুধু কঠিনের বোঝা, আমার জীবনের জটলায় ঝুলিয়ে দিও!
দুর্ঘন্ধ বায়ুতে পচে যাক মোর জীবন ভাবনা,
আমি চাদর হব, তুমি শুধু বস্তির নর্দমায় মোরে মেলে দিও।
ইচ্ছা-অভিলাসের গলাটি চিপে ধরলাম,
মরি মরি, তাতে কী হারানোর ভয়?
তুমি শুধু মোর জীবন্ত প্রশ্বাসখানি মৃত্যু পথযাত্রীর দুয়ারে রাখিও।
আর্ট: উবাইদুল্লাহ আল- মামুন

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



