somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়তি ওজন কমাতে লেবু ও মধুর মিশ্রণ নিয়মিত সেবন সহায়ক ভূমিকা রাখতে পারে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিয়মিত এক গ্লাস লেবু-মধুর মিশ্রণ সেবন করার অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার বাড়তি ওজন নিয়ে আর চিন্তা করতে হবেনা। ওজন কমাতে লেবু-মধুর মিশ্রন অদ্বিতীয়। তবে ওজন কমানোর অন্যান্য অভ্যাসগুলোও বজায় রাখতে হবে। ব্যায়াম এবং অন্যান্য অভ্যাস নিয়ন্ত্রণে না রেখে শুধু লেবু-মধুর মিশ্রণে সুফল লাভ সম্ভব নয়।


মধুর উপকারিতাঃ মধু শরীরকে রিলাক্স করে, মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে এবং সহজে ঘুম আনতে সাহায্য করে। এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা শরীরের ক্ষতিকর জীবাণু মেরে ফেলে ইনফেকশন দূর করে। এটি হজমে সহায়ক। তাই বেশি খাবার খাওয়ার পর অল্প মধু খেতে পারেন। মধু ফ্যাট কমায়, ফলে ওজন কমে। চোখের জন্য ভালো, গলার স্বর সুন্দর করে। শরীরের ক্ষত দ্রুত সারায়।আলসার সারাতে সাহায্য করে। বিভিন্ন রকম রোগ সারায়। নালিগুলো পরিষ্কার করে। ঠাণ্ডা লাগলে, জ্বর, গলা ব্যথায় ভালো ওষুধ হিসেবে কাজ করে। মধু অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বকের রঙ ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। বুদ্ধিবৃত্তি বাড়ায়।


লেবুর উপকারিতাঃ লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিসেপটিক ও ঠাণ্ডা লাগা প্রতিরোধ করে। এছাড়া লেবুতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ফসফরাস, যার কারণে হাড় ও দাঁত শক্ত হয়। লেবুর এ উপাদানগুলো টনসিল ও ইউরিন ইনফেকশন প্রতিরোধ করে। এছাড়া লেবুর ভিটামিন সি ক্যান্সারের সেল গঠন প্রতিরোধ করে। লেবু বুক জ্বালা, আলসার সারাতে সাহায্য করে। শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ত্বক পরিষ্কার রাখে, ব্রণ দূর করে। ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। ত্বকের ভাঁজ পড়া ও কালো দাগ কমায়। লেবু ওজন কমাতে সাহায্য করে। লেবু হজমে সহায়ক ও হজমের সমস্যা দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীরের ভেতরের টক্সিন দূর করে, অন্ত্রনালি, লিভার ও গোটা শরীরকে পরিষ্কার রাখে। পেট ফুলার সমস্যা কমায়। রক্ত পরিশোধন করে। ঠাণ্ডা লাগলে জ্বর, গলা ব্যথায় ভালো ওষুধ হিসেবে কাজ করে। শ্বাসকষ্ট, হাঁপানি হলে ভালো কাজ করে। শ্বাসনালি ও গলার ইনফেকশন সারাতে সাহায্য করে।


লেবু-মধু পানীয়র উপকারিতাঃ এ পানীয় শরীর থেকে টক্সিন বের করে। শরীরের ভেতরের নালিগুলোর সব ময়লা বের করে দেয়। হজমশক্তি বাড়ায়, ফলে ওজন কমে। ঠাণ্ডা লাগলে এ পানীয় কফ বের করতে সাহায্য করে এবং ঠাণ্ডা লাগলে গলা ব্যথা করলেও এটি উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের শক্তি বাড়ায়, অলসতা কমায়। কোষ্ঠকাঠিন্য দূর করে।


প্রণালিঃ এক গ্লাস হালকা বা কুসুম গরম পানি, অর্ধেক/দুই চা চামচ লেবুর রস, এক চা চামচ মধু। গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করুন লেবু-মধু পানীয়। আপনি চাইলে এর সঙ্গে সবুজ চা (গ্রিন টি) মেশাতে পারেন। আগে পানি হালকা গরম করে তারপর তাতে লেবু ও মধু মেশাবেন। মধু কখনই গরম করতে যাবেন না। যদি ঠাণ্ডা পানিতে এটি পান করেন, তবে বিপরীত ফল হবে, মানে আপনার ওজন বাড়বে।


কখন খাবেনঃ সাধারণত সকালে উঠেই প্রথম পানীয় হিসেবে খালি পেটে এটি খাওয়া হয়। এর কিছুক্ষণ পর সকালের নাশতা খেতে পারেন।


সাবধানতাঃ যাদের গ্যাস্টিকের সমস্যা আছে তারা অবশ্যই এটি খালি পেটে খাবেন না। কারণ লেবু এসিডিক। তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এটি খাবেন। তাছাড়া লেবুর এসিড দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর, তাই এ পানীয় খাবার সঙ্গে সঙ্গে কুলি করবেন।
সূত্রঃ Boldsky
Benefits Of Drinking Lemon Honey Juice Read more at: Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×