somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি কবিয়াল বিজয় সরকারের জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’-
চিরায়ত নিয়মের এই মর্মবাণীটি যার কথায় এবং সুরে সবার হৃদয় ছুঁয়ে যায় তিনি কবিয়াল বিজয় সরকার। তিনি গায়ক, গীতিকার, সুরকার ও ঈশ্বর বন্দনায় মগ্ন একজন মানুষ। বিজয় সরকার ১৩০৯ বাংলা সালের ৬ ফাল্গুন তথা ১৯০৩ সালের ১৯ ফেব্রয়ারি জন্মগ্রহণ করেন। আজ তাঁর জন্মদিন। চারণ কবির জন্মদিনে আমাদের শুভেচ্ছা


উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল মরমী গানের গীতিকার, সুরকার, গায়ক, চারণ কবি বিজয় সরকারের জন্ম ১৩০৯ সালের ৬ ফাল্গুন (বাংলা), ইংরেজী ১৯০৩ সালের ১৯ ফেব্রয়ারি নড়াইল জেলার সদর উপজেলার ডুমদি গ্রামে। তার পিতার নাম নবকৃষ্ণ আধিকারী, মা হিমালয় দেবী। দশ ভাইবোনের মধ্যে বিজয় ছিলেন সবার ছোট।বিজয় সরকারের প্রকৃত নাম বিজয় অধিকারী। যুগে যুগে যেসব ভাবুক কবি এসে আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও সভ্যতাকে আলোকিত করেছেন, মানুষের মনের ভেতরের অন্ধকারকে দূর করে পবিত্র আলোর শিখা পৌঁছে দিয়েছেন, ঈশ্বর বন্দনায়, আধ্যাত্মিকতায় এই অসুন্দর পৃথিবীকে সুন্দর করে তুলেছিলেন-বিজয় সরকার ছিলেন তাঁদেরই একজন। তিনি ছিলেন আধ্যত্নিক চিন্তা-চেতনার প্রাণপুরুষ। যেকোনো ধর্মের প্রতিও সহনশীল। কৈশোরে তিনি কবি পুলিন বিহারী ও পঞ্চানন মজুমদারের সহচর্যে আসেন ও পাচালী গানের দীক্ষা পান এবং পরবর্তিতে পাচালী গানে খ্যতি অর্জন করেন। সঙ্গীত সাধনার জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন।বিজয় সরকার তার ভক্ত ও স্থানীয়দের কাছে ‘পাগল বিজয়’ হিসেবেই সমধিক পরিচিত। তার (বিজয়) আধ্যাত্মিক বিভিন্ন কর্মের জন্য ভক্তরা তাকে ‘পাগল বিজয়’ হিসেবে সম্বধন করেন। নিজের লেখা গানেও নিজেকে পাগল হিসেবে উপস্থাপন করেছেন বিজয় সরকার।


বিজয় সরকার স্থানীয় স্কুলে নবমশ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছেন। মতান্তরে মেট্রিক পর্যন্ত। তারপর ঐ স্কুলেই পড়ান কিছুকাল। পরে স্থানীয় জমিদারীর কাচারিতে নায়েবের চাকরি নেন। অবসর সময়ে গান করতেন। ১৯২৯ সালে তিনি কবিগানের দল গঠন করেন। ১৯৩৫ সালে কলকাতার অ্যালবার্ট হলে বিজয় সরকারের গানের আসরে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদদীন, কবি গোলাম মোস্তফা, শিল্পী আব্বাস উদ্দিন, সাহিত্যিক হাবিবুল্লাহ বাহার, ধীরেন সেন প্রমুখ। তারা তার গান শুনে মুগ্ধ হন। বিশ্ববরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গেও তার গভীর বন্ধুত্ব ছিল। সুলতান বার বার ছুটে যেতেন বিজয় সরকারের বাড়িতে ।


(নড়াইলে কবি বিজয় সরকারের বাড়ি)
কবিগানের উৎকর্ষ সাধনে তার অবদান অসামান্য। ১৯৮৩ সালের ১৫ ফেব্রয়ারি কলকাতার ‘ভারতীয় ভাষা পরিষদ’ বিজয় সরকারকে সংবর্ধিত করে। ফকির লালন শাহ্‌ এর “বাড়ির কাছে আরশি নগর” এবং জসীমউদ্দিনের “নকশী কাঁথার মাঠ” নিয়ে ও তিনি গান লিখেছেন। তিনি ১ হাজার ৮০০ গান করেছেন বলে জানা যায়। তবে মত পার্থক্য রয়েছে। তিনি একাধারে লিখেছেন আধ্যাত্মিক গান, ইসলামি গান প্রেমের গান, বর্ষার গান প্রভৃতি।
কবিয়াল বিজয়ের কয়েকটি অসম্ভব জনপ্রিয় গান হলো:


১. পোষাপাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
২. এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে
৩. কালার প্রেমে এতো জ্বালা হারে আমি আগে জানি নাই
৪. আল্লাহ রসুল বল মোমিন আল্লাহ রসুল বল
৫. নকশি কাঁথার মাঠেরে আজও কাঁদে রূপাই মিয়ার বাঁশের বাঁশি
৬. শুধু পাষাণ নয় এই তাজমহলের পাথর
৭. আমি কৃঞ্চ বলিয়া ত্যাজিব পরাণ যমুনার তীরে
৮. আমায় পাগল পাগল করেছে কালার বাঁশিতে
৯. তুমি জানোনা'রে প্রিয়
১০. সুন্দর এই পৃথিবী
১১. কি সাপে কামড়াইলো
১২. জানিতে চাই দয়াল
১৩. পরবাসি হইয়া


জীবদ্দশার শেষ দিকে বিজয় সরকার খুলনা বেতারের নিয়মিত গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক চারন কবিয়াল বিজয় সরকার ১৯৮৫ সালের ২ ডিসেম্বর কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুর পরে তাকে পশ্চিমবঙ্গের কেউটিয়ার বাড়িতে সমাহিত করা হয়।


দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখার জন্য শিল্পকলায় (মরণোত্তর) একুশে পদক ২০১৩ জন্য মনোনীত হয়েছেন বিজয় কৃষ্ণ অধিকারী (চারন কবি বিজয় সরকার)। বাংলাদেশ সরকার সরকার ২০১৩ সালের একুশে পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছেন তাকে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন। বাংলা লোকসংস্কৃতির এই অসামান্য স্বীকৃতির জন্য আমরা গর্বিত।


বাংলা সাহিত্যের অন্যতম ধারা কবি গানের উৎকর্ষ সাধনে আধ্যত্নিক চিন্তা-চেতনার প্রাণপুরুষ বিজয় সরকারের জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×