somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক এবং বাংলা ব্যঙ্গ-সাহিত্যের অগ্রদূত আবুল মনসুর আহমদের জন্মদিনে শুভেচ্ছা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ । যিনি হাস্য-রসাত্বক, শাণিত বিদ্রুপাত্বক লেখার জন্য বিশেষভাবে পরিচিত। ব্যঙ্গ রচনার মাধ্যমে তিনি সমাজের মুখোশধারী মানুষের অন্তরের রূপ সার্থকভাবে উন্মোচন করেছেন । উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৬তম জন্মদিন আজ। প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক আবুল মনসুর আহমদের জন্মদিনে শুভেচ্ছা।


বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচনার রচয়িতা আবুল মনসুর আহমদ ১৮৯৭ সালের ৩রা সেপ্টেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি মেট্রিক ও ১৯১৯ সালে ইন্টার মেডিয়েট পরীক্ষায় উত্তির্ন হন। এর পর ১৯২৬ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত তিনি কলকাতার রিপন কলেজে আইন বিষয়ে পড়ালেখা করেন এবং ১৯২৯ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি ময়মসনসিংহে আইন পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতাকে বেছে নিলেন পেশা হিসেবে। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক। তিনি কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন এবং ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। সাংবাদিক পেশায় যুক্ত হয়ে ১৯৪৭ সালে ভারত বিভাগের আগপর্যন্ত তিনি এই পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কলকাতায় একজন পেশাদার সাংবাদিক এবং সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত নিয়োজিত ছিলেন।


আবুল মনসুর আহমদ শুধু সাংবাদিক ও রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন আমাদের দেশের জনপ্রিয় লেখকদেরও অন্যতম। ব্যঙ্গাত্মক রচনার ক্ষেত্রে তার পারদর্শিতা তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্থায়ী আসন দান করেছে। ব্যঙ্গ রচনায় তিনি ছিলেন ঈর্ষণীয় ক্ষমতার অধিকারী। ব্যঙ্গ রচনাও যে উঁচু স্তরের সাহিত্য হয়ে উঠতে পারে তার বাস্তব প্রমাণ আবুল মনসুর আহমদের ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ 'আয়না' ও 'ফুড কনফারেন্স'। এ দু'টি রচনায় তার অসাধারণ ব্যঙ্গ শক্তির পরিচয় ফুটে ওঠে। মুক্তদৃষ্টি ও গভীর সমাজবোধসম্পন্ন এ লেখক তীক্ষল্ফ পর্যবেক্ষণ শক্তির মাধ্যমে তৎকালীন মুসলিম সমাজের গোঁড়ামি, ধর্মান্ধতা ও নানা কুসংস্কার অত্যন্ত নির্মম অথচ বাস্তবসম্মতভাবে চিত্রিত করেছেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কোথায় সমাজের গোঁড়ামি, কোথায় ধর্মান্ধতা কিংবা তথাকথিত হুজুর কেবলাদের ভণ্ডামি। এসব দিক থেকে তার ব্যঙ্গ রসাত্মক রচনাগুলো মূল্যবান সামাজিক দলিল।


(জাতীয় কবি কাজী নজরুলের সাথে আবুল মনসুর আহমদ)
আবুল মনসুর আহমদ তার ব্যঙ্গ রসাত্মক রচনার মাধ্যমে কেবল ধর্মীয় গোঁড়ামি ও ভণ্ডামিরই সমালোচনা করেননি। সমাজের বহুবিধ অনাচার ও অব্যবস্থাপনাকেও শাণিত কশাঘাতে জর্জরিত করেছেন। তার এসব রচনায় সামাজিক ভ্রষ্টাচার, দুর্নীতি, কুসংস্কার, অজ্ঞতা ও কূপমণ্ডু কতাকে সাহসিকতার সাথে তুলে ধরে বিমূঢ় সমাজকে আত্মসচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তার শ্লেষাত্মক এসব রচনায় এক দিকে তিনি যেমন সে সময়কার কপট ও স্বার্থানেষী সমাজসেবীদের মুখোশ উন্মোচন করেছেন অন্য দিকে সে সময়কার জনপ্রিয় ও দেশবরেণ্য নেতাদের ভুলত্রুটি দ্বিধাহীন সাহসিকতায় প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি।


আবুল মনসুর আহমদ ১৯৫৪ সালে প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৬ সালে কোয়ালিশন মন্ত্রীসভা গঠিত হলে আবুল মনসুর আহমদকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে আবুল মনসুর আহমদকে পঞ্চাশ ও ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনামলে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। ১৯৫৮ সালে আইয়ূব খানের সামরিক শাসন জারি হলে তিনি কারারুদ্ধ হন। দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও পূর্ববাংলার স্বার্থরক্ষার ব্যাপারে তিনি আপোসহীন ভূমিকা পালন করেন ।


আবুল মনসুর আহমদের পরিচয় শুধু রাজনীতিক ও সাংবাদিক হিসেবেই নয়, বরং সাহিত্যিক হিসেবেই তিনি বেশি সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে-সত্য-মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াৎ, আয়না, ফুড কনফারেন্স এবং তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'আত্ম কথা' ও 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'। তাঁর দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল এ দুটি গ্রন্থ বাংলা সাহিত্যের এক অমর কীর্তি। এ দু'টি গ্রন্থের একত্রে মিশ্রণ ঘটেছে End of a Betrayal নামক তাঁর লেখা বিশালকার ইংরেজী গ্রন্থে।


এছাড়াও তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ "শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু (১৯৭২)" উল্লেখযোগ্য। এসব গ্রন্থের বদৌলতে মুসলিম সাহিত্যে তো বটেই সমগ্র বাংলা সাহিত্যে তার অবস্থান অনেক দৃঢ় হয়ে ওঠে। এ কারণে বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক এবং ১৯৭৯ সালে স্বাধীনতা দিবস (মরণোত্তর) পদকসহ অসংখ্য পদকে তিনি ভূষিত হন।


উপমহাদেশের এই খ্যাতনামা সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ ১৯৭৯ সালের ১৮ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ব্যঙ্গ সাহিত্যের অগ্রদূতের আজ ১১৬তম জন্মদিন। জন্মদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×