somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব চলচ্চিত্র দিবসে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আবদুল জব্বার খানের ২০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৮ ডিসেম্বর, বিশ্ব চলচ্চিত্র দিবস আজ। ১৮৯৫ সালের ২৮শে ডিসেম্বর আধুনিক বিশ্ব-ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ন দিন। চলচ্চিত্রের আর্বিভাব নিঃসন্দেহে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ন ঘটনা। উনিশ শতকের শেষার্ধের এই আবিস্কার আধুনিক মানব-সংস্কৃতিকে যতো প্রবলভাবে প্রভাবিত করেছে আর কোনো শিল্প বা গণমাধ্যম তা পেরেছে কিনা সন্দেহ। মানুষের যাপিত জীবনের অভিজ্ঞতা, তাঁর চিন্তার ঐশ্বর্য, তাঁর সংস্কৃতির বৈভব, তাঁর ধ্বংস ও সৃষ্ঠি চলচ্চিত্রে যেভাবে অবিনশ্বরতা পেয়েছে তা অন্যকোনো মাধ্যমে দিতে পেরেছে বলে আমাদের জানা নেই। কতভাবেই না আমরা এই চলচ্চিত্রকে পেয়েছি। কখনো এই চলচ্চিত্রের পর্দায় আমরা পর্যবেক্ষন করেছি, আমাদের চারপাশের ঘটমান বাস্তবতা, পৃথিবী-দেশ-সমাজ-ব্যক্তি, মানুষের কর্মচঞ্চলতা, সাধারন ঘটমান বাস্তবতার কাব্য, মোড় ফেরানোর রাজনৈতিক-ঐতিহাসিক ঘটনার উপস্থাপনা, ইতিহাসের অমরত্ব দান, মানুষের উন্মত্ততার শিহরণ জাগানো যজ্ঞ, সংগ্রামের উদ্দীপ্ত ইতিহাস, ব্যক্তি মানুষের ভালোবাসা-স্নেহ আর নৈকট্যের আবেগ জড়ানো অনুভব, নির্মল বিনোদন আর আনন্দ।


১৯৫৬ সালে এদেশে প্রথম সবাক চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্রটির নাম ছিলো ‘মুখ ও মুখোশ’। সেই চলচ্চিত্র থেকে ২০১২ সাল পর্যন্ত- এদেশে দুই হাজার আটশ ২৯টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ২০০৬ সালের দিকে চলচ্চিত্রশিল্প মুখ থুবরে পড়লেও ডিজিটাল চলচ্চিত্র নতুন স্বপ্ন দেখাচ্ছে। বিশ্ব চলচ্চিত্র দিবসে চলচ্চিত্র সংশ্লিস্ট সবাইকে শুভেচ্ছা ।


আজ বিশ্ব চলচ্চিত্র দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খানকে। ১৯৪৭ এ দেশ ভাগের পর দেখা গেল মুসলমানরা বাদে বেশীরভাগ কবি সাহিত্যিক কলকাতায় রয়ে গেছেন। ফলে শিল্প সাহিত্যে পশ্চাতপদ হয়ে না থাকার শপথে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে যে সকল নাট্যনির্দেশক মঞ্চে নাটক নিয়ে উপস্থিত হতেন আবদুল জব্বার খান ছিলেন তাদের অন্যতম। সে সময়ে সারাদেশে সিনেমাহলের সংখ্যা ছিল প্রায় ৯৩টি এবং এ সকল প্রেক্ষাগৃহে হিন্দী, উর্দু ও কলকাতার বাংলা ছবি প্রদর্শিত হত। মুখ ও মুখোশ চলচ্চিত্রের জন্য সবার প্রথমে যে মানুষটির অবদানের কথা কৃতজ্ঞচিত্রে স্মরণ করতে হবে তিনি আবদুল জব্বার খান, মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক। তাঁর চিত্রনাট্য, অভিনয় এবং পরিচালনায় "মুখ ও মুখোশ" চলচ্চিত্র তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত। আজ এই গুণী চলচ্চিত্র নির্মাতার ২০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজের বাসায় মৃতুবরণ করেন আবদুল জব্বার। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আবদুল জব্বার খানের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।


(মুখ ও মুখোশ চলচ্চিত্রের একটি দৃশ্য)
আব্দুল জব্বার খান বাংলা ১৩২২ সালের ৭ ই বৈশাখ (১৯১৬ ইং) তারিখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মসদ গাঁও নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী মোহাম্মদ জমশের খান। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আসামের ধুবড়ী এলাকায় তার বাবা পাটের ব্যবসা করতেন। সেখানেই শৈশবে তিনি স্কুলে ভর্তি হন। পাঠ্য অবস্থায় জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে। তিনি অভিনয় করেন "বেহুলা", "সোহরাব রোস্তম" নাটকে। প্রমথেশ বড়ুয়ার সাথে পরিচয়ের সূত্রে তিনি কলকাতায় গিয়ে তাঁর বাসায় থেকে নাটক দেখতেন। প্রমথেশ বড়ুয়ার "মুক্তি" চলচ্চিত্রে তার অভিনয়ের কথা থাকলেও প্রাকৃতিক দূর্যোগের কারণে তিনি তা করতে পারেননি। পরে তিনি প্রমথেশ বড়ুয়ার "শাপ মুক্তি" চলচ্চিত্রের জন্য নির্বাচিত হন কিন্তু পিতার কাছ থেকে অনুমতি না পাওয়াতে তিনি সে চলচ্চিত্রটিও করতে পারেননি। তবে তিনি নিয়মিত মঞ্চনাটক করেছেন। প্রমথেশ বড়ুয়া পরিচালিত "সিন্ধু বিজয়" নাটকে তিনি অভিনয় করেন আবদুল জব্বার। নবম-দশম শ্রেণীতে পড়ার সময়ই তিনি নাটকের মূল চরিত্রে অভিনয় করেন। তিনি "সমাজপতি ও মাটির ঘর" নাটকে অভিনয় করে স্বর্ণপদক পান। গৌহাটিতে পরিচালনা করেন "টিপু সুলতান"।


১৯৪১ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে চাকরিতে যোগ দেন। ১৯৪৯ সালে ঢাকায় স্থায়ীভাবে চলে আসেন। ঢাকায় এসে সংগঠিত করেন 'কমলাপুর ড্রামাটিক এসোসিয়েশন'। এ সংগঠনের উদ্যোগে তিনি "টিপু সুলতান" ও "আলীবর্দী খান" নাটক মঞ্চায়ন করেন। পরে তিনি "ঈসা খাঁ" (১৯৫০), "প্রতিজ্ঞা" (১৯৫১), "ডাকাত" (১৯৫৩),"জগোদেশ" (১৯৫৯) রচনা করেন। ১৯৫৪ সালে ইকবাল ফিল্মসের ব্যানারে তার রচিত নাটক "ডাকাত" (পরবর্তীতে উপন্যাস হিসেবে প্রকাশিত) অবলম্বনে এই ভূখণ্ডের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কাজ শুরু করেন আবদুল জব্বার খান। ১৯৫৬ সালের ৩ আগস্ট বাংলাদেশের প্রথম সবাক বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। ছবির প্রথম প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। এ চলচ্চিত্রটি পরিচালনার সাথে সাথে এর মূল চরিত্রেও অভিনয় করেন আবদুল জব্বার। আর এ চলচ্চিত্রে তার ছেলেবেলার চরিত্রে অভিনয় করেন তার ছেলে মাস্টার জুলু। নায়িকা চরিত্রে ছিলেন চট্টগ্রামের পূর্ণিমা সেন। অন্যান্য চরিত্রে ছিলেন ইনাম আহমেদ, নাজমা (পিয়ারী), জহরত আরা, আলী মনসুর, রফিক, নুরুল আনাম খান, সাইফুদ্দীন, বিলকিস বারী প্রমুখ। চিত্রগ্রাহক কিউ.এম জামান, সুরকার সমর দাস, কণ্ঠশিল্পী আবদুল আলীম ও মাহবুবা হাসানাত এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।


এরপর তিনি পরিচালনা করেন "জোয়ার এলো" (১৯৬২), উর্দূতে "নাচ ঘর" (১৯৬৩), "বনসারি" (১৯৬৮), "কাচঁ কাটা হীরা" (১৯৭০), "খেলারাম" (১৯৭৩) চলচ্চিত্র। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আব্দুল জব্বার খান মজিব নগর সরকারের চলচ্চিত্র প্রদর্শন ও পরিবেশনার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড,অনুদান কমিটি, সেন্সর বোর্ড,ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভে সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি ষাট দশকের প্রথম ভাগে গঠিত পাকিস্তান পরিচালক সমিতির অন্যতম সংগঠক ছিলেন।


দূর্ভাগ্য এই যে, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ চলচ্চিত্র মুক্তির পর আবদুল জব্বার তেমন কোন স্বীকৃতি পাননি। কেবলমাত্র এফডিসিতে তাঁর নামে একটি পাঠাগার রয়েছে। তবে চলচ্চিত্র পরিচালক সমিতির আবেদনের প্রেক্ষিতে বর্তমান সরকারের কাছে আবেদন করায় ঢাকার সোনারগাঁও সার্ক ফোয়ারা থেকে এফডিসি ছাড়িয়ে টঙ্গী ডাইভারশন রোড পর্যন্ত সড়টি 'আবদুল জব্বার খান সড়ক'নামে পরিচিত হয়। এই গুনী চলচ্চিত্র পরিচালক ১৯৯৩ সালের ডিসেম্বর ২৮ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজের বাসায় মৃতুবরণ করেন।


বিশ্ব চলচ্চিত্র দিবস এবং চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। বিশ্ব চলচ্চিত্র দিবসে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বারের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×