সখের বিয়া
কোবিদ
বিয়ে বিয়ে করে কেন ভাসো হাওয়ার দোলায়
কি আছে বিয়ের মাঝে? টাকা আসবে ঝোলায়?
জীবনটতো সুখে কাটে যত দিন না বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।
বিয়েটা কি মজা নাকি, দুঃখ কেন করা
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কে কবে হয়ে গেছে বড়?
বিয়ে করার ঝামেলা ছাড় যদি পারো।
তার পরেও বিয়ে যদি করতে কেউ চাও,
চোঁখে ঠুলি, মুখে কলুপ তবে এটে নাও।
অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে আগুন।
সুখে দুঃখে চলতে পারো যারা করো বিয়া,
যদি পারো এক বাধনে বাধতে দুটি হিয়া।
তা না হলে সুখের পাখী যাবে উড়াল দিয়া,
দিল্লিকা লাড্ডু এটা পস্তাও করে বিয়া।
প্রকাশ কালঃ
ঢাকাঃ ১৩ মে ২০১৪ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



