পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও বিখ্যাত চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিনে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা
০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১ জুলাই এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যিনি তাঁর জন্মদিনেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তবে মাঝ খানে সময়ের ব্যবধান ছিলো ৮০ বছর।
এই কৃতিমান ব্যক্তিত্বের নাম ডাঃ বিধানচন্দ্র রায়। আধুনিক পশ্চিমবঙ্গ রাজ্যের রূপকার সাবেক মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায় ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর ১৪ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল। এই কারণে তাঁকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। চিকিৎসক হিসেবেও তাঁর ছিল বিশেষ খ্যাতি। আজ ১লা জুলাই তাঁর জন্ম ও মৃত্যুদিবস। ১৮৮২ সালের ১ জুলাই তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন ১৯৬২ সালের ১ জুলাই। তাঁর জন্ম ও মৃত্যুদিন (১ জুলাই) সারা ভারতে "
চিকিৎসক দিবস" রূপে পালিত হয়।
পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিনে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। বিখ্যাত চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায় সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন