শো-পিস বা অন্য কিছু
১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টেলিভিশনে চাকরী করি
ডিপার্টমেন্ট টা কমন
হরেক রকম নিয়ম কানুন
করছে জারি সমন।
চা বা কফি যায় না খাওয়া
যায় না খাওয়া পানি
কর্তৃপক্ষের নিয়মগুলো
শুনেন কেমন ফানি।
কেন্টিন আছে অনেক বড়
খাদ্য ডাল আর ভাত
কাঁটা চামচ লাগবে খেতে
যায় না দেয়া হাত।
চা খেতে হয় "৩" টাকা'তে
সিঙ্গারা "৫" টাকা
মাসের শেষে আমরা গরিব
মানিব্যাগ তাই ফাঁকা।
চাটুকারী আছে অনেক
তোষামোদিও ভরা
কাজ জানা সব কর্মচারী'র
বেতন-ভাতায় খড়া।
কষ্ট আছে আছে দুঃখ
সবার ছোট্ট বুকে
যায়না বলা কার কাছে
মনটা মরছে ধুঁকে।
চাঁপাবাজী করে যারা
ঢুকলো কাঁচের রুমে
বস এর সামনে খই ফোঁটে ঐ
কিন্তু কাঁতোর ঘুমে।
সবজান্তা শমসের আছে
আছে মহাজ্ঞানী
চাটুকারী করেই তারা
কামাচ্ছে মাল-পানি।
বাড়ছে বেতন ১০% পার্সেন্ট আর
খরচ বাড়ছে ঢের
কষ্টে কাঁদে কর্মচারী
বস'রা পায় না টের।
দামী কাঁচের বিশাল অফিস
গ্রুপ ৪ এর গার্ড
কাঁচের দরজায় সেন্সর আছে
পাঞ্চ করতে হয় কার্ড।
লুটে-পুটে খাচ্ছে যারা
ওরা-ই আছে বেশ
কাজ জানা সব কর্মচারী'র
পাঁকছে মাথার কেশ।
কর্মচারী'র দীর্ঘশ্বাসে
ভারী যে হয় বাতাস
ভূল করেও কখনো কি
তাদের দিকে তাকাস।
যাদের রক্ত-ঘামের টাকায়
গড়ছেন বিশাল অফিস
বুক আপনাদের ফাঁকা সত্যি
রিপ্লেকা বা শো-পিস। । ।
---------------------------------------
-------------------------
-------------
কবিগরু ও স্বপ্নবাজ ! ! !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন