somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা এবং আমরা

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উচ্চ শিক্ষা লাভের পর সকলের স্বপ্ন থাকে সরকারি একটি চাকুরি করা। যদিও দেশে এখন সরকারি চাকরির চেয়ে অনেক বেশি বেতন ভাতা বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে থাকে তারপরও সরকারি চাকুরির সম্মান সমাজে আলাদা ভাবে দেওয়া হয়।সরকারি চাকুরিতে আজ প্রবেশের সবচেয়ে বড় বাধা কোটা পদ্ধতি। যারা কোটা প্রত্যাশী তাদের আমি ছোট করছি না। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের দেখভালের দায়িত্ব যেমন সরকারের তাদের প্রতি নজর রাখার দায়িত্ব আমাদেরও। তাই বলে তাদের কোটা দেওয়ার পক্ষে আমি নই ।তাদের সরকার কোটি টাকার সম্পদ দিয়ে দিক। তাই বলে চাকরি কেন? একজন ছাত্র ছোট বেলা থেকে কোটা দিয়ে স্কুলে ,কলেজে,বিশ্ববিদ্যালয়ে পড়ে চাকরি লাভ করলে তাদের মেধার বিকাশ ঘটানো বা চর্চার কোন দরকার পড়ে না, শুধু পাশ নম্বর পেলেই সে সব পাই। একজন কোটা দিয়ে চিকিৎসা বিজ্ঞানে পড়ে কোটা দিয়ে হাসপাতালে চাকুরি পেলে তার দ্বারা উত্তম সেবা আশা করতে পারি না।এতদিন মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা থাকলেও বর্তমান সরকার নাতি নাতিনিদের জন্য আবার কোটা রেখেছে আপনারা রাজনীতিবিদ আপনাদের চাকুরি করা লাগে না তাই সব পদে কোটা থেকে লোক নিয়োগ দিলেও আপনাদের যায় আসে না । আমরা আমজনতা আমারা এমপি মন্ত্রী হবার আশা করি না তাই আমাদের কাছে ছোট একটি চাকুরি অনেক বড়। তাই আমাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমারা আমাদের মেধার মূল্যায়ন চাই । সরকার উচ্চশিক্ষিতদের চাকুরি দিক, না হলে স্বীকার করুক যে আমাদের দেওয়া সার্টিফিকেট এর কোন মূল্য নাই ।এটা দিয়ে কোন লাভ নেই আমরা তোমাদের মাকাল ফলের মত একটি সারশূণ্য সনদ দিয়েছি। আমি শুধু চাকুরি চাই না ,কারণ সকল বেকারকে চাকুরি দেওয়া সম্ভব নয় ।তাই যোগ্যদের চাকুরি দিয়ে আর বাকীদের স্বল্প সুদে ঋণ দিয়ে ব্যবসা করার সুয়োগ প্রদান করা হোক । আমারা বেকাররা কখনই সংঘটিত নয় তাই স্বাধীনতার এত বছর পরেও কোন বেকার আন্দোলন গড়ে উঠেনি। যে দেশে সামান্য বিষয়ে হরতাল পালন করা হয় সে দেশে এত বেকারের সমস্যা নিয়ে কি একটি মানববন্ধন করা যায় না? আসুন বেকার দলে দলে আন্দোলনের পতাকা তলে, কর্ম আমাদের অধিকার ,দিতে বাধ্য হবে সরকার।


সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×