ভূতের আছর পড়েছে গোটা শহরে
হুজুর আসছে বড় গাড়ির বহরে
হুজুরের হাতে লঙ্কা মরিচ আর সরিষা
ভূত গুলো খাবে থাপড় যেমন খায় মশা
সাঙ্গপাঙ্গ নিয়া হুজুর যায় শহরের মাঝখানে
হুজুর কয়, ভুতেরা এবার পালাবি তোরা কোনখানে?
কুন্ডলীতে লাগলো আগুন, পড়ছিল সব মন্ত্র
ঝোলা থেকে বের করলো হুজুরের সব যন্ত্র
হুজুর জোরসে ছিটায় সরিষা আগুনে
র্যাপ গানের আওয়াজ আসে হুজুরের কানে
ভূত মূলত আছে ঐ সরিষাতে
সরিষা কি আর পারে ভূত তাড়াতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


